প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

KMC Election 2021: পুরভোট মামলায় নাটকীয় মোড় , বাহিনী পাঠাতে তৈরি কেন্দ্র, শনিবারের মধ্যে রায় জানাবে হাই কোর্ট

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতার পুরভোট আধাসেনা দিয়ে করানো নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল বিজেপি। শুক্রবার সেই মামলার শুনানি নাটকীয় মোড় নিল। আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজেড দস্তুর জানালেন, কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত। আদালত যদি নির্দেশ দেয় তাহলে শনিবারই শহরে বাহিনী ঢুকে যাবে।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, কোন কোন বাহিনীকে ব্যবহার করা হবে? জবাবে দস্তুর বলেন, সিআইএসএফ, বিএসএফ-এর কথা। ডিভিশন বেঞ্চ এও বলে, কতক্ষণের মধ্যে বাহিনী মোতায়েন করা সম্ভব? জবাবে কেন্দ্র বলে, খুব বেশি হলে ছ’ঘন্টা সময় লাগবে।
এরপরেই ডিভিশন বেঞ্চ শুনানি থামিয়ে দেয়। শুক্রবার সন্ধে অথবা শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত রায় দিতে পারে ডিভিশন বেঞ্চ।

এদিন হাইকোর্টে বিচারপতির ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। বেঞ্চের একাধিক প্রশ্নের মুখে পড়তে কমিশনকে। জানতে চাওয়া হয় নির্বাচন নিয়ে কমিশনের ভূমিকা নিয়েও। পাশাপাশি বলা হয় যে, নির্বাচন নিয়ে কমিশনের কোনও পরিকল্পনাও চোখে পড়ছে না। এখন এটাই দেখার কি হয় শেষ পর্যন্ত।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন