প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

খোঁজ মিলেছে দু’জনের, এখনও নিখোঁজ বাংলার ৩৭! নেপাল বিপর্যয় নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

deshersamay

Share article:

নেপালে হড়পা বানে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে শুক্রবার ভবানীভবনে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেপাল প্রশাসন ও ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলে এ দিন সকলের পরিবারকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। নেপালে রাজ্যের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নেপালের সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দা- তীর্থযাত্রী, পর্যটক এবং ব্যবসায়ী বা কর্মীদের নিয়ে আশঙ্কার মেঘ বঙ্গজুড়ে। 

এই পরিস্থিতিতে নিখোঁজ ও বিপদের মুখে পড়া সাধারণ মানুষের পরিবারের সঙ্গে শুক্রবার ভবানী ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস এবং স্থানীয় নেপাল প্রশাসনের সঙ্গে ২৪ ঘণ্টা টানা যোগাযোগ রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী নিখোঁজদের পরিজনদের আশ্বস্ত করে জানান, এই কঠিন সময়ে প্রশাসন সব দিক থেকে তাঁদের পাশে রয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের তালিকা অনুযায়ী বাংলার ৩৯ জন নিখোঁজ ছিলেন। তার মধ্যে বসিরহাটের বাসিন্দা দুই ব্যক্তির খোঁজ মিলেছে। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বাকি ৩৭ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। এর মধ্যে অধিকাংশই ‘চলো যাই’ ভ্রমণ সংস্থার সঙ্গে গিয়েছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী। নেপালের পাশাপাশি তিব্বত তথা চীনের দিক থেকেও কোনও ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না তারও খোঁজ নিচ্ছে প্রশাসন।

প্রতিটি রাজ্যের নাগরিকের নিরাপত্তার বিষয়টি নবান্নের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায়। আটকে পড়াদের যত দ্রুত সম্ভব নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনা যায়, তার জন্য সরকার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও পরিবারের সদস্যদের জানানো হয়।

একনজরে

১. নেপালে হড়পা বানে রাজ্যের কত জন নিখোঁজ?
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, নেপালে হড়পা বানে মোট ৩৯ জন নিখোঁজ রয়েছেন।
২. নিখোঁজদের মধ্যে কারও সঙ্গে যোগাযোগ করা গিয়েছে?
হ্যাঁ। দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তাঁরা সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।
৩. নিখোঁজদের পরিবারের সঙ্গে কোথায় দেখা করা হয়?
ভবানীভবনে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের আশ্বস্ত করা হয়।


৪. নেপালে কি রাজ্যের কোনও বিশেষ টিম পাঠানো হবে?
হ্যাঁ। নেপালে রাজ্যের একটি বিশেষ প্রতিনিধিদল পাঠানোর জন্য ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি মিললে দ্রুত সেই টিম পাঠানো হবে।

৫. নেপালে পাঠানো রাজ্যের টিমে কারা থাকবেন?
প্রস্তাবিত টিমে একজন সাংসদ, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক এবং সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন আধিকারিক থাকার কথা জানানো হয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন