প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Khardah: রূপান্তরকামী মহিলাকে শ্লীলতাহানির ৪৮ ঘন্টা পরেও অধরা অভিযুক্তরা, খড়দহ থানায় বিক্ষোভ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রকাশ্য রাস্তার উপর এক রূপান্তরকামী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল উত্তর ২৪ পরগনার খড়দহ । বুধবার রাতে ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় খড়দহ থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন অন্যান্য রূপান্তরকামী মহিলারা। তাঁরা যে নিরাপত্তার অভাব বোধ করছেন, সে কথাও পুলিশকে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বুধবার থানার সামনে দাঁড়িয়ে সরাসরি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন সেই রূপান্তরকামী মহিলারা। তাঁদের দাবি, ৪৮ ঘণ্টা কেটে গেলেও পুলিশ এখনও অবধি একজনকেও ধরতে পারেনি। পুলিশের কাজে যথেষ্ট গাফিলতি চোখে পড়ছে। তাঁরা শুধু দেখছি-দেখব বলেই আশ্বাস দিয়ে যাচ্ছেন।

এদিকে অপরাধীরা সবাই চোখের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি তাঁদের। এমনকী খুনের হুমকিও দেওয়া হচ্ছে।

একজন রূপান্তরকামী মহিলা সরাসরি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন করেন, ‘তাঁরা রূপান্তরকামী বলেই কি তাঁদের নিরাপত্তা নিয়ে কোনও মাথাব্যথা নেই!’ ঘেরাও-বিক্ষোভ চলাকালীন একজন রূপান্তরকামী মহিলা সংবাদমাধ্যমে জানান, ‘পাড়ার মোড়ে মোড়ে জুয়ার ঠেক বসছে, মদের আসর চলছে। আমরা রাস্তা দিয়ে গেলে টোন কাটছে, নোংরামি করছে। আজ মন্টি রায়ের সঙ্গে যা হয়েছে, কাল সেটা আমার সঙ্গে কিংবা অন্য কারও সঙ্গেও হতে পারে। পুলিশ কি তখনও দেখছি-দেখব বলেই কাটাবে!’

যদিও তদন্তে গাফিলতির অভিযোগ মানতে নারাজ খড়দহ থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার জানান, তদন্তে গাফিলতির কোনও প্রশ্নই নেই। অপরাধ যারা করেছে তাদের শাস্তি হবেই। এরপর অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি। অবশেষে পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন ওই রূপান্তরকামী মহিলারা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন