Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Kashmir: কাশ্মীরে জঙ্গি হামলায় নিজের বাড়িতেই মৃত্যু জনপ্রিয় অভিনেত্রী আমরিন ভাটের ‘আহত তাঁর ভাইপোও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের রক্তাক্ত কাশ্মীর।বুধগামে নিজের বাড়িতেই জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন কাশ্মীরের জনপ্রিয় অভিনেত্রী আমরিন ভাট। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীকে লক্ষ্য করে বুধবার সন্ধেয় গুলি চালায় তিন জন জঙ্গি। নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন আমরিন। জঙ্গি হামলায় গুরুতর আহত হন অভিনেত্রীর নাবালক ভাইপোও। এরপরই তড়িঘড়ি করে আমরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। 

শুধুমাত্র টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় ছিলেন আমরিন। সম্ভবত ইসলামিক ফতোয়া না মানার জন্যই তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা। আমরিনের বাড়িতে ঢুকে হামলার পরেই এলাকা জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ। তাদের অনুমান, হামলাকারীরা হয়তো লস্করের সদস্য। 

উল্লেখ্য, বুধবারের মতোই মঙ্গলবারেও শ্রীনগরে এক পুলিশকর্মীকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনাতেও আহত হয়েছিল ওই পুলিশকর্মীর ৭ বছরের মেয়েও। পরপর একই ধাঁচে জঙ্গি হামলা চিন্তা বাড়ছে প্রশাসনের। অন্যদিকে আমরিন হত্যা কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন