প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Kalbaisakhi: কালবৈশাখীর দাপট একাধিক জেলায়,বাজ পড়ে প্রাণ গেল ১৫ জনের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দুপুর গড়াতেই পাল্টে যায় রাজ্যের কয়েকটি জেলার আবহাওয়ার রূপ। প্রথমে ঝোড়ো হাওয়া, তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কোথাও হাল্কা, কোথায় আবার মাঝারি বৃষ্টির দাপট ছিল। গোটা রাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের।

এদিন বিকেল থেকেই বাজ পড়ছে। সেই সময়ই রাজ্যের বিভিন্ন জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় মৃতের সংখ্যা ২ ও পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের।

উত্তর ২৪ পরগনার মছলন্দপুর-২ পঞ্চায়েত এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মিলন বিশ্বাস ও ধীরাজ শর্মা নামে ২ জনের মৃত্যু হয়েছে।

মুর্শিদাবাদের ভরতপুরের কাগ্রাম এলাকায় মাঠে কাজ করছিলেন পাঁচজন। সেই সময় আচমকাই মাঠের উপর বাজ পড়ে। তাতে গুরুতর আহত হন পাঁচ জন। আহত অবস্থায় তাঁদের সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে সেখানে দু’জনের মৃত্যু হয়। এছাড়াও সামসেরগঞ্জের লক্ষ্মীনগর থানায় বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও এক যুবকের। মুর্শিদাবাদে ৩ জনের, হাওড়া জেলায় ৩ জনের, বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের৷

এছাড়াও হাওড়া গ্রামীণ এলাকার আমতা ও বানানে আরও তিন জনের মৃত্যুর খবর মিলেছে। বর্ধমানের কালনা, ভাতার, মঙ্গলকোটে পৃথক পৃথক ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।

এদিন বোলপুরে শিলাবৃষ্টিও হয়। প্রকৃতির এই হঠাৎ পরিবর্তনে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে রাজ্যের মানুষের। কিন্তু আচমকা বাজে প্রাণ কেড়ে নিল অনেকেরই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন