Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Jute:বৃষ্টির অভাবে কৃষকরা পাট জাগ দিচ্ছেন নাওভাঙা নদীতে , জল পচে যাওয়ায় বিপাকে মৎস জীবীরা ! কি বলছেন ছয়ঘরিয়ার প্রধান: দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক, বনগাঁ : এবছর উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। যার কারণে জলের অভাবে পাট জাগ দিতে সমস্যায় পড়তে হয় পাটচাষীদের। উপায় না থাকায় নদীতেই পাট জাগ দিচ্ছেন চাষীরা। আবার অনাবৃষ্টির কারণে নদী, খাল ও পুকুরেও জল কম, সেই কারণে পাট জাগ দেওয়ায় মারা যাচ্ছে নদী সহ বহু পুকুরে মাছ। এমনই সমস্যা দেখা দিয়েছে বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকায় ৷ এ বিষয়ে পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখুন ভিডিও

এক দিকে অনাবৃষ্টির জন্য নদীতেই পাট জাগ দিতে বাধ্য হচ্ছেন চাষিরা , আবার তারই জেরে নদী – খালে মরছে মাছ সমস্যায় মৎস্য চাষীরা , অন্যদিকে এই সমস্ত নদীর পাট পচা জলের মাছ বাজারে মিলছে যা সাধারণ মানুষের স্বাস্থেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা৷ এখন কি তবে বরুণদেবই ভরসা ৷ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলেই এই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন