প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের •বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও সক্রিয় পুলিশ প্রশাসন : দেখুন ভিডিও

Jupite:ছ’দশক পরে পৃথিবীর সবচেয়ে কাছে বৃহস্পতি, রাতের আকাশে খালি চোখে স্পষ্ট দেখা যাবে গুরু গ্রহকে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ৫৯ বছর পরে পৃথিবীর এত কাছে বৃহস্পতি৷ ১৯৬৩ সালে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল। আবারও কাছাকাছি চলে এসেছে গুরু গ্রহ বৃহস্পতি সোমবার রাতে পৃথিবী ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব কমে হয়েছে ৫৮ কোটি কিলোমিটার। গতকাল রাতের আকাশে খালি চোখেই স্পষ্ট দেখা গেছে বৃহস্পতিকে । মহাকাশবিজ্ঞানীরা বলেছেন, আগামী কয়েকদিনও রাতের আকাশে জ্বলজ্বল করবে গ্রহরাজ। কলকাতা থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে গুরু গ্রহকে।

এমনিতে ১৩ মাস অন্তর পৃথিবী থেকে বৃহস্পতিকে আরও উজ্জ্বল এবং বড় দেখায়। ১৯৬৩ সালের পর সোমবার পৃথিবীর এত কাছে চলে এসেছে বৃহস্পতি। নাসা জানিয়েছে, গ্রহটি আকাশে সূর্যের উল্টো দিকে থাকে এবং তার ফলে সন্ধেবেলা পূর্ব আকাশে দেখা যাবে।

বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ। আকারে-আয়তনে, ভরে পেল্লায় হওয়ায় একে গুরুগ্রহই বলে মহাকাশবিজ্ঞানীরা। এই বৃহস্পতির ৭৯টি উপগ্রহ আছে। সেই কবে থেকে বৃহস্পতির অন্দরে চোখ রেখে বসে আসে নাসার জুনো মহাকাশযান। কম করেও পাঁচ বছর হতে চলল। গুরুগ্রহ বৃহস্পতি মাঝেসাঝে চমক দেয় । কখনও তার দুই মেরুতে প্রবল ঝড় ওঠে। একেবারে তছনছ করে দেয় সবকিছু। কখনও আবার গ্রহণ লাগে বৃহস্পতিতে। মহাকাশবিজ্ঞানীরা বলছেন, গত সাড়ে ৩০০ বছর ধরে তুমুল ঝড় বয়ে চলেছে বৃহস্পতির পিঠে সুবিশাল একটা এলাকা জুড়ে। এমন প্রলয়ঙ্কর, এত দীর্ঘমেয়াদী ঝড় এখনও পর্যন্ত এই সৌরমণ্ডলের আর কোনও গ্রহে দেখা যায়নি।

Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন