জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও
deshersamay


বনগাঁর ছয়ঘরিয়ায় ঐতিহ্যবাহী রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ির দুর্গাপুজো প্রায় ৩৫০ বছরের পুরোনো । প্রতি বছর জন্মাঅষ্টমীর দিন
এই বনেদি বাড়িতে কাঠাম পুজোর মধ্য দিয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেবী দুর্গার আরাধনা শুরু করেন বন্দ্যোপাধ্যায় পরিবার ।

লোকমুখে প্রচলিত রয়েছে যে, মহেঞ্জোদাড়ো সভ্যতার আবিষ্কারক, প্রখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ছোটো ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন।

পরিবার সুত্রে জানা গেছে,রাখালদাস বন্দ্যোপাধ্যায় নিজে এই বাড়িতে স্থায়ীভাবে না থাকলেও, পুজোর দিনগুলিতে সমস্ত ব্যস্ততা ফেলে এই পৈতৃক ভিটেয় চলে আসতেন। বাড়ির পুরুষ সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর তদারকি ও সমস্ত কাজ নিজ হাতে করতেন। দেখুন ভিডিও


বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ছয়ঘরিয়া এলাকার এই প্রাচীন পুজোটি আজও বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা তাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখে পরিচালনা করছেন।

স্বপ্নাদেশ অনুযায়ী, এখানকার প্রতিমার রূপ অন্য প্রতিমার থেকে আলাদা। দেবীর সামনের দুটি হাত স্বাভাবিক আকারের হলেও, বাকি আটটি হাত বিড়ালের থাবার মতো ছোট ছোট হয়। এই কারণে এখানকার দেবীকে স্থানীয় মানুষ’বিড়ালহাতি দুর্গা’ বলে ডাকেন।


