প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Janmashtami 2022:দেশজুড়ে মহা সমারোহে পালিত হলো জন্মাষ্টমী ও নন্দোৎসব

deshersamay

Share article:

দেশের সময় : মহা সমারোহে শুক্রবার রাতে জন্মাষ্টমী ও শনিবার নন্দোত্‍সব পালিত হলো। চলতি বছরে কলকাতার বেহালায় এক রাধা কৃষ্ণের মন্দিরে সম্পুর্ন বৈষ্ণব রীতি মেনে এই ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে।

কলকাতার বেহালায় এক রাধা কৃষ্ণের মন্দির

বনগাঁর দে বাড়িতেও মহা সমারোহের সাথে পালিত হচ্ছে নন্দোৎসব। গতকাল সেখানে কৃষ্ণজন্মাষ্টমীও পালিত হয়েছে যথা যোগ্য রীতি মেনে।

বনগাঁয় দে বাড়ির জন্মাষ্টমী ও নন্দোৎসব৷

আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জন্মাষ্টমী এক অন্যতম বড় উত্‍সব। এই উপলক্ষে শুক্রবার রাতে ধর্মীয় রীতি মেনে কৃষ্ণ ও রাধার বিগ্রহকে মহাস্নান করিয়ে অভিশেক করা হয়। তারপর বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজা অর্চনা করা হয়। গভীর রাতে এই পূজা দেখতে বহু মানুষ মন্দির প্রাঙ্গণে সমবেত হয়।

বনগাঁয় দে বাড়িতে ভজনের আসর৷

জন্মাষ্টমীর পর দিন নন্দোত্‍সব পালনের রীতি রয়েছে বৈষ্ণব সমাজের মধ্যে। এই উপলক্ষে শনিবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম হয়। চলে পুজা ও কৃত্তন। এরপর ও হাড়ি ভাঙা অনুষ্ঠান হয়। উপস্থিত মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেয়। পরে আগত মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

বনগাঁয় দে বাড়ির মন্দিরে বিগ্রহ ৷

এই জন্মাষ্টমী ও নন্দোৎসব উপলক্ষে এলাকার শিশুরা রাধা কৃষ্ণের সাজে মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়। তাদের সাজ ও ভঙ্গিমা দেখে সকলে আনন্দ উপভোগ করেন।

জন্মাষ্টমীর পুণ্য লগ্নে বেহালার এক অনুষ্ঠানে রাধা-কৃষ্ণ সাজে দুই খুদে শ্রেআংশি ঘোষাল ও কিয়ান রায়।
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন