প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে মোবাইল ব্যবহার করতে পারবেন না ‌পুলিশ কর্মীরাও, জারি নির্দেশিকা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের পর এবার মন্দির চত্বরে পুলিশকর্মীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরীর পুলিশ সুপার কানওয়ার বিশাল সিং এই নির্দেশিকা জারি করেছেন। 

এটা ঘটনা জগন্নাথ মন্দিরের মধ্যে ছবি ও ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই একাধিকবার গর্ভগৃহের ছবি ও ভিডিও তুলতে দেখা গিয়েছে দর্শনার্থীদের। বারবার এই অভিযোগ করেছেন মন্দিরের সেবায়েতরা।

সম্প্রতি মন্দিরের গর্ভগৃহের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাংলাদেশের এক ইউটিউবার। সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে যায় বিতর্ক। গোটা বিষয়টি নজরে আসতেই তৎপর হন মন্দির কর্তৃপক্ষ। ওই ইউটিউবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় অবশ্য মন্দিরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যায়। যদিও মন্দির কর্তৃপক্ষ এই দাবি মানতে নারাজ। সেই ঘটনার পর মন্দিরের মধ্যে এবার পুলিশকর্মীদেরও স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি পরিস্থিতি ও ‘স্পেশাল ডিউটি’তে থাকা পুলিশকর্মীরা মন্দিরের মধ্যে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন