প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ইন্দ্রনীল সেন গ্রেফতার! ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ ছিল , সিজিও থেকে বেরোতেই গাড়িতে তুলল পুলিশ

deshersamay

Share article:

দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির মামলায় নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী
ইন্দ্রনীল সেন,  তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর। সেই মামলাতেই বুধবার গ্রেফতার হলেন তিনি।

এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি তলবে হাজিরা দিতে গেছিলেন। সেই সময়ে দেখা গেছিল সিজিও কমপ্লেক্সের ভিতরে ও বাইরে থিকথিক করছে পুলিশ। এই দৃশ্য দেখেই অনেকে আন্দাজ করেছিলেন যে তিনি হয়তো গ্রেফতার হতে পারেন। অবশেষে তাই হল।

প্রায় চার ঘণ্টা ইডি দফতরে ছিলেন ইন্দ্রনীল। সেখান থেকে বেরনোর সময় দেখা যায় পুলিশ তাঁকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যায়। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশ তাঁকে দুর্নীতি মামলায় তলব করেছিল। কিন্তু তাতে কোনও সাড়া দেননি তিনি। তবে বুধবার ইডির তলবে সাড়া দিয়ে বেরনোর সময়ই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পাওয়ার পর দুর্গাপুজোর ঐতিহ্যবাহী ‘প্রিভিউ শো’-র নাম করে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের কাছ থেকে বেআইনিভাবে বিপুল অঙ্কের টাকা আদায়। ইউনেস্কোর নাম অপব্যবহার করে উৎসবের ভিআইপি পাস ও টিকিট চড়া দামে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে ইন্দ্রনীলের বিরুদ্ধে।

এই মামলায় আনুষ্ঠানিক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই দাবি করে বলেছিল, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ইউনেস্কোর অনুমোদিত সংস্থা দাবি করে মাস আর্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল টাকা তোলা হয়, যা পরবর্তীতে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে।

অভিযোগ, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নিজেদের ইউনেস্কোর সঙ্গে যুক্ত বা অনুমোদিত সংস্থা হিসেবে প্রচার করে। শহরের ২৪টি বাছাই করা পুজো মণ্ডপে ‘প্রিভিউ শো’ দেখার জন্য ১ হজার ৭৪৯ টাকা থেকে ৫ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত দামে সাধারণ মানুষের কাছে টিকিট বিক্রি করা হয়।

ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে ২০২৩ ও ২০২৪ সালেই এক লক্ষেরও বেশি টিকিট বিক্রি করা হয়েছিল। সেই টিকিট বিক্রির টাকা নগদে তুলে কিংবা নানাবিধ ভুয়ো খরচ দেখিয়ে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। এমনকি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকার লেনদেন হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশির পর তাঁকে সিজিও কমপ্লেক্সে দু’বার তলব করা হয়েছিল। প্রত্যেকবারই ১০ ঘণ্টারও বেশি সময় জেরা করা হয় তাঁকে। তারপর কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আর্জি করেছিলেন ইন্দ্রনীল সেন। তবে সেই আবেদন খারিজ হয়। গ্রেফতারির আশঙ্কা জোরাল হতে সুপ্রিম কোর্টেও যান তৃণমূল মন্ত্রিসভার প্রাক্তন সদস্য। সেখানেও স্বস্তি পাননি তিনি। বুধবার তাঁর আশঙ্কাই সত্যি হল। পুজো দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন