প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের •বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও সক্রিয় পুলিশ প্রশাসন : দেখুন ভিডিও

Indonesia: বালিতে মুখোমুখি নরেন্দ্র মোদী-শি জিনপিং

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ লাদাখের গালওয়ান উপত্যকার রক্তাক্ত সংঘর্ষের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি দেখা হল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ বৈঠকের নৈশভোজে এ দুই রাষ্ট্রনেতার দেখা হয়। পরে করমর্দন করেন মোদি এবং জিনপিং। কিছুক্ষণ কথাও বলেন তাঁরা। তবে লাদাখকাণ্ডের পর এই প্রথম জনসমক্ষে তাঁদের দেখা গেলেও দুই রাষ্ট্রনেতার পার্শ্ববৈঠকের সম্ভবনা নেই বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়।

তিন বছর আগে তামিলনাড়ুর মল্লপুরমে শেষবার পাশাপাশি দেখা গিয়েছিল তাঁদের দু’জনকে। সে সময় দ্বিপাক্ষিক কূটনীতিতে ছিল বন্ধুত্বের বার্তা।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই চিনের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হয়েছিলেন মোদি। নিজের রাজ্য গুজরাটে নিয়ে গিয়েছিলেন জিনপিংকে। ২০২০ সালের গালওয়ানকাণ্ডের পর সেই প্রচেষ্টায় ইতি পড়ে গিয়েছিল। গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশনের শীর্ষ বৈঠকে মোদি এবং জিনপিংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই রাষ্ট্রনেতার দেখা হয়নি। 

Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন