প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Indian Soldiers Repelling China Troops:লালফৌজের মুখোমুখি ভারতীয় সেনাবাহিনী, লাঠিসোঁটা নিয়ে রীতিমতো মারামারি! দেখুন ভাইরাল ভিডিও

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্কঃ অরুণাচলের সীমান্তে তাওয়াং এলাকায় ভারত-চিন সেনার মুখোমুখি সংঘাতের ঘটনা নিয়ে উত্তাল সারা দেশ। ২০২০ সালে লাদাখের গালওয়ানের যুদ্ধের স্মৃতি ফের উস্কেছে ৯ ডিসেম্বরের ঘটনায়। তবে এই নিয়ে এখনও সরাসরি কিছু জানায়নি সেনাবাহিনী। চিনের তরফেও মুখ খোলা হয়নি এখনও। তারই মধ্যে ভাইরাল হল সংঘর্ষের ভিডিও

ভিডিওয় দেখা গেছে, লালফৌজের জওয়ানদের তাড়া করে গিয়ে বেধড়ক মারছে ভারতীয় সেনা। রীতিমতো লাঠিসোঁটা নিয়ে এই মারধর চলছে। দেখা যাচ্ছে, দু’দেশের কয়েকশো জওয়ান হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, এক সেনা পাঞ্জাবি ভাষায় চেঁচাচ্ছেন, ‘মারো মারো! এমন মারো যাতে ফিরে না আসে! তাড়াও ওদের।’

৯ তারিখ সকালে তাওয়াংয়ের সংঘর্ষের ভিডিও বলে দাবি করে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সেটি। কিন্তু আজ,বুধবার জানা গেল, ভিডিওটি আদৌ ৯ তারিখের নয়। সম্ভবত গত বছরের একটি পুরনো ভিডিও নতুন করে সামনে এসেছে এই পরিস্থিতিতে। তারই সত্যতা যাচাই না করে হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এর পরেই মুখ খুলেছে সেনা। জানিয়েছে, এই ভিডিওর সঙ্গে ৯ ডিসেম্বরের কোনও সম্পর্ক নেই। এটি লাদাখের গালওয়ানের ভিডিও বলেই জানানো হয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন