প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Independence Day Celebration 2026 ৮০তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ৬টি বড় ঘোষণা

deshersamay

Share article:

দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতিকে উদ্দেশে ভাষণ দিয়ে যুব সমাজ, প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া, অসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং পারমাণবিক শক্তি ক্ষেত্রকে কেন্দ্র করে ধারাবাহিক একাধিক উদ্যোগের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

প্রধানমন্ত্রীর মূল ছ’টি ঘোষণার মধ্যে রয়েছে দেশের ১ কোটি তরুণ-তরুণীর জন্য দেশব্যাপী এআই (AI) স্কিলিং প্রোগ্রাম, প্রতিযোগী পরীক্ষার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং, অসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্সে সংস্কার, শিশু-কিশোরদের জন্য জাতীয় স্তরে ক্রীড়া প্রতিভার খোঁজ, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং বা চিপ উৎপাদন বৃদ্ধি এবং ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদনের এক নতুন লক্ষ্যমাত্রা।  

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত ‘এআই সামিট’-এর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুবসমাজের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত দক্ষতা বাড়াতে বড় ঘোষণার কথা জানান। তিনি লালকেল্লা থেকে বলেন, “আমরা লক্ষ্য স্থির করেছি যে আগামী এক বছরের মধ্যে দেশের ১ কোটি যুবক-যুবতীকে এআই স্কিল ট্রেনিং দেওয়া হবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম বিশ্বের দরবারে এআই সেক্টরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারে।”

বিনামূল্যে অনলাইন কোচিং
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে পরিবারগুলির বিপুল আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “কোচিং ক্লাসের খরচ সাধারণ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর বড় চাপ সৃষ্টি করে। আমাদের ডিজিটাল পাবলিক পরিকাঠামো, মেধাবী শিক্ষক এবং প্রযুক্তিকে একসঙ্গে যুক্ত করে আমরা একটি সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি করব, যাতে তরুণ প্রজন্ম বিনামূল্যে অনলাইন কোচিংয়ের সুবিধা পায়।”  

অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক সংস্কার

আধুনিক সময়ের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য আধুনিক প্রশিক্ষণ এবং উন্নত সক্ষমতাসম্পন্ন সিভিল ডিফেন্স ব্যবস্থার কথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, “আমরা খুব দ্রুত একটি প্রাণবন্ত ও আধুনিক সিভিল ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলব। আধুনিক সময়ের নানা সংকট থেকে নাগরিকদের রক্ষা করতে একটি বিশালাকার সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ফোর্স তৈরি করা হবে।”

ক্রীড়া প্রতিভার খোঁজ
২০৩৬ অলিম্পিক আয়োজনের জোরালো দাবিদার ভারত – এই বার্তা দিয়ে মোদী জানান, ২০৩০ সালে দেশ কমনওয়েলথ গেমসের (CWG) আয়োজক হতে চলেছি। কিন্তু অলিম্পিকের প্রায় ৪০০ ইভেন্টের অন্তত দুই-তৃতীয়াংশে যোগ্যতা অর্জন করা যায় না।
সেই দুর্বলতা কাটিয়ে ২০৩৬ অলিম্পিকের তিন-তৃতীয়াংশ ইভেন্টে অংশ নেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য দেশের প্রতিটা কোণ থেকে প্রতিভা খুঁজে আনতে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য একটি দেশব্যাপী ‘স্পোর্টস ট্যালেন্ট হান্ট’ কর্মসূচি শুরু করা হচ্ছে। তাঁদের স্পেশাল ট্রেনিং দিয়ে বিশ্বমানের অ্যাথলিট তৈরি করা হবে।

সেমিকন্ডাক্টর ও চিপ উৎপাদনে নতুন গতি
ডিজিটাল দুনিয়ায় ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ বা সেমিকন্ডাক্টরের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইলেকট্রনিক্স থেকে শুরু করে মেডিকেল সরঞ্জাম কিংবা পরিবহণ – সবক্ষেত্রেই চিপের ব্যবহার অনস্বীকার্য। তিনি জানান, ভারতে ইতিমধ্যেই ৩টি প্রধান সেমিকন্ডাক্টর কেন্দ্র গড়ে উঠেছে এবং রফতানির জন্য সেখানে উৎপাদনও শুরু হয়ে গিয়েছে। আগামী ৭-৮ বছরের মধ্যে দেশে আরও ৫ থেকে ৮টি নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তাদের কাজ শুরু করবে।

১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তির টার্গেট
দেশের দীর্ঘমেয়াদি শক্তি সুরক্ষার জন্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ জোর দেন নরেন্দ্র মোদী। সংসদে ‘পিস অ্যাক্ট’ (Peace Act) পাসের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ২০৪৭ সালের মধ্যে ভারত ১০০ গিগাওয়াট (100 GW) পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই দশকের মধ্যেই ৫টি নতুন পারমাণবিক চুল্লি (Nuclear Reactors) চালু করার পরিকল্পনা রয়েছে এবং চলতি বছরে ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার প্রযুক্তিতে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে বলে তিনি লালকেল্লায় দাবি করেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন