হরিদাসপুর সীমান্ত দিয়ে ৫০ জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হলো বাংলাদেশে
deshersamay

বাংলাদেশিদের আনা হলো হাওড়া স্টেশনে। রবিবার ভোরেই পৌঁছলেন ৫০ জন বাংলাদেশি। তাঁদের নিয়ে আসে তামিলনাড়ু পুলিশের ৪০ সদস্যের একটি দল। তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেসে করে আনা হয় সবাইকে।

পরে দু’টি গাড়িতে করে তাঁদের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্তে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। পুলিশ সূত্রে খবর, তাঁদের কারও কাছেই বৈধ নথি ছিল না। কয়েক বছর আগে দালালের মাধ্যমে ভারতে ঢুকে পরিচয় গোপন করে তামিলনাড়ুতে কাজ করছিলেন তাঁরা।


Tags:
পশ্চিমবঙ্গ
