প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:

আজ থেকেই রাজ্যে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের রান্নাবান্না ও বিতরণের দায়িত্ব গ্রহণ করল ইসকন । প্রথম দিনেই প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে পুষ্টিকর খাবার। এই প্রকল্পের সূচনা মঞ্চ থেকেই রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

মিড ডে মিলে ইসকনের সংযোজন এবং ডিম না থাকা নিয়ে গত কয়েক দিনে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন আর মনে মনে প্রশংসা করবেন। যদি শরীরে হিংসা রিপু থাকে, তবে আজকের দিনের জন্য অন্তত সেটা সংবরণ করুন— বিরোধীদের কাছে এটুকুই আমার প্রার্থনা।”

এক মাস আগে মিড ডে মিলের রাঁধুনীদের একাংশের প্রতিবাদ মিছিলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, সেই সময় তিনি কোনও পাল্টা প্রতিক্রিয়া দেননি। কারণ, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দুটি মূল মন্ত্রকে আত্মস্থ করেছেন— ‘ধৈর্য’ এবং ‘সহ্য’।

ইসকন আসায় রাঁধুনিদের কাজ হারানোর যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, একজন রাঁধুনী মা, দিদি বা বোনও কর্মচ্যুত হবেন না। ইসকন তাঁদের রান্নাবান্না ও খাবার বিতরণের সমস্ত প্রক্রিয়ায় পূর্ণাঙ্গভাবে যুক্ত রাখবে। আগের সরকারের আমলে রাঁধুনীরা পেতেন মাত্র ২,০০০ টাকা ভাতা। বর্তমান সরকার চলতি অগস্ট মাস থেকেই তাঁদের ভাতা ১,০০০ টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা করেছে বলেও মনে করিয়ে দেন শুভেন্দু।

রাজ্যের অর্থনৈতিক সংকট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার মাত্র ১১ সপ্তাহ হল দায়িত্বে এসেছে এবং ঘাড়ের ওপর রয়েছে বিগত শাসনের ৮ লক্ষ কোটি টাকার বিশাল ঋণের বোঝা। তবে এই পরিস্থিতি চিরস্থায়ী নয় দাবি করে তিনি বলেন, “আমি রাজ্যবাসীর কাছে কেবল একটি বছর সময় চেয়ে নিচ্ছি। তারপর দেখবেন এই রাজ্য আর অর্থনৈতিকভাবে দুর্বল থাকবে না; একটি স্বনির্ভর ও শক্তিশালী অর্থনৈতিক রাজ্যে পরিণত হবে।”

শিক্ষার্থীদের পুষ্টির মান বাড়াতে উত্তরপ্রদেশের দৃষ্টান্ত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পিএম পোশন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশ সরকার নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত এক গ্লাস দুধ, ফলের রস, গোটা আপেল, পনির কিংবা উন্নতমানের ডাল পরিবেশন করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

বিগত ৩৪ বছরের বাম শাসন এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল শাসনকে এক সারিতে এনে মুখ্যমন্ত্রী বলেন, “যারা ৩৪ + ১৫ = ৪৯ বছর ধরে শুধুই রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি, তাঁদের বলব, যে ৪৪ হাজার শিক্ষার্থীকে আজ আমরা খাবার দিলাম, সোমবার পারলে আপনারাও গিয়ে একটু চেখে আসবেন। তবেই বুঝতে পারবেন, পরিবর্তনটা শুধু ঝাণ্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের, মুখের বা ব্যক্তির নাম বদলের হয়নি; আসল পরিবর্তনটা ঘটেছে ব্যবস্থার।”

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন