প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Halisahar Incidentকাপড় শুকানো নিয়ে ঝগড়া গড়াল হাতাহাতিতে,লাঠি দিয়ে পিটিয়ে হালিশহরে বৃদ্ধকে ‘খুন’ করলেন প্রতিবেশী! তদন্তে পুলিশ

deshersamay

Share article:

দেশের সময় , উত্তর ২৪ পরগনা: প্রতিবেশীর লাঠির আঘাতে মৃত্যু হল এক বৃদ্ধের। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল হালিশহরের বেলুড়পাড়ায়।


পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম পরশনাথ সাউ (৭০)। হালিশহরের হুকুমচাঁদ জুট মিল সংলগ্ন বেলুড়পাড়ার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। কাপড় শুকোতে দেওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বেঁধেছিল তাঁর মেয়ের। অভিযোগ, বিবাদ থামাতে গেলে প্রতিবেশী তাঁর মাথায় লাঠির বাড়ি মারে। আঘাতে জ্ঞান হারান বৃদ্ধ। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 

বাসিন্দারা জানান, রবিবার পরশের মেয়ে বাড়ির সামনে কাপড় শুকোতে দিয়েছিলেন। তখন প্রতিবাদ জানায় পাশের বাড়ির লোক। শুরু হয় ঝামেলা। ঝগড়া থামাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন পরশনাথ। অভিযোগ,তখনই প্রতিবেশীদের কয়েকজন তাঁর উপর চড়াও হয়। তাদের মধ্যে একজন পরশনাথের মাথায় লাঠির দিয়ে আঘাত করে। তাতেই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ।

প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জেএনএম হাসপাতালে রেফার করা হয় তাঁকে। কিন্তু কল্যাণী জেএনএমে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার রবিবার রাতে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। মারধরের ঘটনায় অভিযুক্ত বিকি চৌধুরি এবং অজয় চৌধুরি এলাকা ছেড়ে পালালেও পরে পুলিশ তাদের গ্রেফতার করে। দায়ের হয় খুনের মামলা। একটা সামান্য ঘটনার এমন পরিনতিতে হতভম্ব এলাকার মানুষ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন