প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Habra Firing: হাবরায় শ্যুটআউট! মামার বাড়িতে বেড়াতে এসে গুলিবিদ্ধ দুই যুবক

deshersamay

Share article:

দেশের সময় , হাবরা: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার হাবরা। ফের উঠল বিক্ষিপ্ত গুলি চলার ঘটনা। মামারবাড়ি বেড়াতে এসে গুলিতে আহত হলেন দুই জন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার জিওলডাঙ্গা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিওলডাঙায় মামারবাড়িতে ঘুরতে এসেছিলেন দুই যুবক। রবিবার সন্ধ্যায় আচমকাই গুলিবিদ্ধ হন তারা। ঠিক কীভাবে গুলিবিদ্ধ হলেন তারা এই নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

স্থানীয় সূত্রে দাবি, রবিবার সন্ধ্যায় আচমকা গুলির আওয়াজ শুনে আশপাশের মানুষ ছুটি এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন দুই যুবক। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাবরা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা হয় দুজনকেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ দুই যুবকের নাম শ্রীমান দাস ও শুকদেব দাস। তাদের বাড়ি বর্ধমানের আউসগ্রামে। হাবড়া থানার যশুর এলাকার বাসিন্দা পলাশ দাশের বাড়িতে এসেছিলেন তারা। দুই যুবক মামা বাড়িতে ঘুরতে এসেছিল। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ির সামনের রাস্তায় বেরিয়ে পড়ে এই দুজন। হঠাৎই গুলির আওয়াজ শুনতে পায় স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, গুলির আওয়াজে ছুটে আসেন আশপাশের মানুষ। ঘটনাস্থলে এসে দেখেন দুজন যুবকই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন । রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা। আশঙ্কাজনক অবস্থায় হাবরা হাসপাতালে নিয়ে আসা হয় দু’জনকেই। তবে পুলিশ তদন্ত করে দেখছে গুলি কারা মারল। যদিও এলাকায় তল্লাশি চালিয়ে কাউকেই পাওয়া যায়নি। এমনকী যুবকেরা নিজেরা নিজেদেরই মেরেছে কিনা তাও তদন্ত করে দেখছে হাবরা থানার পুলিশ। ঘটনায় এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও। পঞ্চায়েতের আগেই এভাবে শ্যুট আউটে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন