প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Habra Fire : হাবড়ায় রেলবস্তিতে বিধ্বংসী আগুন, ব্যাহত ট্রেন পরিষেবা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ হাবড়া: পশ্চিমের আকাশে সবে ঢেলেছে সূর্য। ধীরে ধীরে ঘনাচ্ছে সন্ধ্যার আঁধারে ডাকা পড়ছিল চরাচর। অফিস ফেরত যাত্রীদের নিয়ে ফিরছিল ট্রেন। এরইমধ্যে আচমকা হাবড়ায় (Habra) রেল লাইন লাগোয়া বস্তিতে দেখা গেল আগুনের লেলিহান শিখা। দাউদাউ করে জ্বলে উঠল নেহেরু বাগ এলাকার আস্ত বস্তি। তবে কী কারণে আগুন লাগল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘিঞ্জি এলাকা মুহূর্তেই আগুনের গ্রাসে চলে যায় একের পর এক বস্তি। হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। আগুন নেভাতে এলাকার বাসিন্দারা নিজেরাই হাত লাগান।

ইতমধ্যেই ঘটনাস্থলে এসেছে দমকলের দুটি ইঞ্জিন। আরও বেশ কিছু ইঞ্জিন আসতে পারে বলে শোনা যাচ্ছে। 

অনেক বাড়িতেই গ্যাসের সিলিন্ডার থাকায় সেগুলিও ফেটে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ঘিঞ্জি এলাকা হওয়ায় সহজেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি।

এলাকায় বাস কয়েক হাজার মানুষের। সব হারিয়ে পথে বসে কান্নায় ভেঙে পড়লেন বহু মানুষ।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হাবরা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এস পাম্পের পিছনে রেলবস্তিতে আগুন লাগে। খুব দ্রুত ওই আগুন বস্তির প্রায় ৫০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার আধ ঘণ্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে।

পূর্ব রেল সূত্রে জানা গেছে, ‘‘আগুন লেগেছে রেললাইন সংলগ্ন এলাকায়। সেই কারণে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিবে গেলে রেল চলাচল স্বাভাবিক হবে।’’ আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে প্রাথমিক ভাবে তার চেষ্টা করছে দমকল।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন