প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে:অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটি টাকার মালিক, বললেন অর্জুন বললেন অর্জুন সিং: দেখুন ভিডিও

deshersamay

Share article:

নৈহাটির প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল নেতা সনৎ দে
গ্রেপ্তার। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। কয়েক দিন আগেও সনতের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। তবে সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। এরপর থেকে তাঁর খোঁজে লাগাতার তল্লাশি চলছিল। অবশেষে শনিবার ভোরে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে নৈহাটিতে রাজনৈতিক হিংসার ঘটনায় সনৎ দের নাম জড়িয়েছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগও রয়েছে। নৈহাটিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষের কয়েকটি ঘটনাতেও তাঁর বিরুদ্ধে উস্কানির অভিযোগ ওঠে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরোনো অভিযোগগুলি নিয়ে নতুন করে তদন্ত শুরু করে পুলিশ।

কয়েক দিন আগে সনৎ দে-র বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। এর পর থেকেই তাঁর অবস্থান জানার চেষ্টা করছিলেন তদন্তকারীরা। শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকেই প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হয়। দেখুন ভিডিও

স্থানীয় বাসিন্দাদের দাবি, এক সময়ে অ্যাম্বুল্যান্সের খালাসি ছিলেন সনৎ। বাসিন্দাদের অভিযোগ, পরে তোলাবাজি করে কয়েক কোটি টাকার মালিক হন। সনতের কঠোর শাস্তির দাবি করেছেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, ‘ওকে কোমড়ে দড়ি বেঁধে ঘোরালে হবে না। তার চেয়ে কড়া শাস্তি দিতে হবে। যা অত্যাচার করেছে, নৈহাটির মানুষ ক্ষমা করবে না।’ তাঁর অভিযোগ, ধৃত সনৎ জাল ওষুধের ব্যবসা করতেন বলেও অভিযোগ তাঁর।

তদন্তকারীরা সনৎ দে-কে জেরা করে অভিযোগগুলির বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। শনিবারই তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আদালতে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন