Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Gopalnagar News রাস্তা সংস্কারের দাবিতে বাঁশ বেঁধে গোপালনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও

deshersamay

Share article:

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গোপালনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘ দিন ধরেই । স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরির জন্য বিডিও পঞ্চায়েতে লিখিত ভাবে জানানো হলেও। কোন হেলদোল নেই প্রশাসনের I স্থানীয়দের দাবি এই রাস্তা তৈরির জন্য বিডিও পঞ্চায়েতকে নির্দেশ দিলেও রাস্তা সংস্কার করছে না পঞ্চায়েত প্রধান। এই অভিযোগে শুক্রবার গোপালনগর পাল্লা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।

রাস্তা অবরোধ এর ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে গোপালনগর থানার পুলিশ। বিক্ষুদ্ধকারীরা দাবি করেন ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান উপস্থিত না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। যদিও এক ঘন্টা এই অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারিরা।

এ বিষয়ে পঞ্চায়েত বিরোধী দলনেতা আশুতোষ বিশ্বাস বলেন আমরা একাধিকবার পঞ্চায়েত ও বিডিও অফিস সহ মুখ্যমন্ত্রীর দপ্তরেও এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি, বিডিও আমাদেরকে মৌখিক ভাবে জানিয়েছেন পঞ্চায়েত কে কাজ করতে বলা হয়েছে। কিন্তু পঞ্চায়েত প্রধান রাস্তার কাজ করছে না। দেখুন ভিডিও

এ বিষয়ে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েতের উপপ্রধান জিয়ারুল মন্ডল বলেন আমরা রাস্তা করতে চেয়েছি । পঞ্চায়েত বিরোধী দলনেতা আশুতোষ তার দলবল নিয়ে রাস্তা করতে দেয়নি। রাস্তা তৈরীর জন্য পপ্রয়োজনীয় সামগ্রীও প্রস্তুত রাখা হয়েছিল। বিক্ষোভকারীরা যা অভিযোগ করছে তা সম্পন্ন ভিত্তিহীন।

অন্যদিকে এ বিষয়ে দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন রাজ্যের সমস্ত রাস্তার যা চিএ সেখানে পুকুর কেটে মাছ চাষ করা যাবে ।ধান গাছ লাগানো যাবে। এ বাংলায় ৫০০,হাজার টাকা দিয়ে মানুষকে পঙ্গু করে রেখেছে রাজ্য সরকার। এখন দেখার কবে রামচন্দ্রপুরে মানুষের এই সমস্যা সমাধান হয়।

Advertisement
Tags: featuredNews

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন