প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Gopal Seth : মমতা-অভিষেকের ছবির সঙ্গে গোপালের ছবি দিয়ে তৈরী পোস্টার খুলে ফেলার কাজ শুর ,সিদ্ধান্ত বনগাঁ তৃণমূল কংগ্রেসের

deshersamay

Share article:

দেশের সময় , বনগাঁ: ৩ এপ্রিল রবিবার গোবরডাঙ্গা টাউন হলে বনগাঁ তৃণমূল কংগ্রেসের বৈঠক শেষে দলীয় সভাপতি গোপাল জানিয়েছিলেন, এখন থেকে নিজেদের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে পারবেন না তৃণমূল নেতারা।

সেই দিনের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার সকালে বনগাঁ শহরের বিভিন্ন জায়গা থেকে গোপাল বাবু তাঁর নিজের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার খুলে ফেললেন৷

এব্যপারে দলীয় সভাপতি গোপাল শেঠ জানান, রাজ্য তৃণমূল কংগ্রেসের আগেই নির্দেশ ছিল সেই মত এদিন পুরসভার বিভিন্ন এলাকায় যেখানে আমার ছবির পোস্টার লাগানো ছিল সেগুলি খুলে ফেলার কাজ শুরু হয়েছে ৷

শুধু নির্বাচনের সময় প্রার্থী পরিচিতির জন্য ছবি ব্যবহার করা যেতে পারে বলেও এদিন আবারও স্পষ্ট করেন তিনি।

একই সঙ্গে যাঁরা তৃণমূল কংগ্রেস করবেন তাঁদের আলাদা করে কার্ড তৈরি করা হবে বলেও তিনি এই দিন জানিয়েছেন । তৃণমূল কংগ্রেসের দলীয় কার্ড তাদের বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে সুবিধা হবে বলেও জানালেন বনগাঁ তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ।

বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় বেশকিছু তৃণমূল নেতারা তাঁদের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার বানান। সেই পোস্টারের ফলে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে।

তবে বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বলেন, ‘‘ এটা তৃণমূল দলের ব্যপার ৷ কার ছবি থাকবে না থাকবে৷ তবে বনগাঁ শহরে পোস্টার দুষণ রোধের প্রযোজন আছে৷ রাস্তার পাশের বাড়ি চেনা যায়না পোষ্টারের দাপটে৷ পুরসভা এ ব্যপারে আরও সচেতন হলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবেন৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন