প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Gobardanga: গোবরডাঙায় সম্প্রীতির পুজো, হিন্দু-মুসলিম একসঙ্গে মাতেন শারোদৎসবে দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক , গোবরডাঙা: এ যেন মানুষের গড়া বিভেদের প্রাচীর ভেঙে ফেলার ডাক। সব ধর্মের সহাবস্থান ৷ উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গড়পাড়ায় মসজিদের পাশেই ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় বহু বছর ধরে সম্প্রীতির ইদ ও দুর্গাপুজো দেখে আসছেন স্থানীয় মানুষ।

এক ধৰ্ম মানবতা অন্তরে জ্বলুক অনির্বাণ। হোক মানবতার জয়গান। সম্প্রীতির বার্তা দিতেই গড় পাড়া ইযংস্টার ক্লাবের পুজো ঘিরে এখানে সব ধর্ম মিলেমিশে একাকার। ক্লাব সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজো করছেন বছরের পর বছর। তাঁদের চিন্তাভাবনা, ফুটে ওঠে শিল্পকাজের মধ্যে দিয়ে। তাঁরা সমাজকে দিতে চান সম্প্রীতির বার্তা.. এই পৃথিবীকে ভালোবাসি….এক নীড়ে থাকি পাশাপাশি। দেখুন ভিডিও

মসজিদের পাশেই গড়পাড়া ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় একই মাঠে দুর্গাপুজোর আয়োজন করা হয়। ক্লাবের সম্পাদক মলয় চৌধুরী কথায়,তাদের পুজো এ বার ৫২ বছরে পড়ল। ইদে যেমন আমরা সহযোগিতা করি, তেমনই দুর্গাপুজোর আয়োজনেও সকলেই শামিল হই। সাহেব মণ্ডল, ইসমাইল গাজি, হাফিজুর মণ্ডলেরা হাতে হাত লাগিয়ে একত্রিত হয়ে পুজোর কাজে অংশগ্রহণ করেন।

গোবরডাঙার পুরপ্রধান শঙ্কর দত্ত বলেন, সম্প্রীতির বিড়ল ছবি বহু বছর ধরে আমরা দেখে আসছি। দীর্ঘদিন ধরেই দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসেন। উৎসবে যোগ দেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন