Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Gaighata News:‌গাইঘাটার বর্ণবেড়িয়া কৃষি সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট’-এর জয় : দেখুন ভিডিও

deshersamay

Share article:

তৃণমূল কংগ্রেসকে হারিয়ে  উত্তর ২৪ পরগনারগাইঘাটার বর্ণবেড়িয়া কৃষি সমবায় সমিতির নিয়ন্ত্রণ ছিনিয়ে নিল ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট’। বাম ও বিজেপির যৌথ মঞ্চে তৈরি হওয়া এই ফ্রন্ট ৬টি আসনের সবকটিতেই জয়লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত হয় এই সমবায় সমিতির নির্বাচন। মোট ভোটার ছিলেন ৩৭৯ জন, যার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৫১ জন। ফলাফলে দেখা যায়, তৃণমূল-বিরোধী এই ফ্রন্ট একচেটিয়া জয় পেয়েছে। দেখুন ভিডিও

এই সমবায় সমিতিতে দীর্ঘদিন ধরেই বামেদের প্রভাব ছিল। তবে এবারের নির্বাচনে এক অন্য চিত্র দেখা যায় — স্থানীয় সিপিএম ও বিজেপি কর্মীরা একজোট হয়ে গঠন করেন ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট’। এই অদ্ভুত রাজনৈতিক মেলবন্ধনের লক্ষ্য ছিল একটাই — তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা।

স্থানীয় বিজেপি নেতা তরুণ হালদার বলেন, ‘আমরা নিচুতলার রাজনৈতিক কর্মীরা বুঝেছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে দল নয়, নীতি আগে। তাই সিপিএম ও বিজেপি একসঙ্গে এসে এই লড়াইয়ে নেমেছে। জনগণ আমাদের বিশ্বাস করেছেন, তাই জয় আমাদের।’‌

এই ফলাফলে যথেষ্ট অখুশি তৃণমূল কংগ্রেস। দলের এক স্থানীয় নেতা বলেন, ‘এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরেই বামেদের দখলে। তারা অন্য কাউকে সদস্য করতেই দেয় না। এবারে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা ভোটে লড়েছে, আর তাই তৃণমূলের পক্ষে জেতা কঠিন হয়ে পড়ে।’‌ তৃণমূল দাবি করেছে, এই জোট স্বাভাবিক নয়, বরং রাজনৈতিক সুবিধার জন্য তাৎক্ষণিকভাবে গঠিত। তারা এটিকে ‘অনৈতিক হাত মিলন’‌ বলেও কটাক্ষ করেছে।

বাম ও বিজেপির এই জোট ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও রাজ্য স্তরে এই দুই দল চরম বিরোধী, কিন্তু নিচুতলায় একত্রে কাজ করার প্রবণতা বাড়ছে, বিশেষ করে যেখানে তৃণমূল শক্তিশালী প্রতিপক্ষ। এখন দেখার  এই জোটের সাফল্য কী প্রভাব ফেলতে পারে অন্য সমবায় বা স্থানীয় নির্বাচনে ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন