গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও
deshersamay

দেশের সময় ,বনগাঁ: ইউনিয়নের থেকে গাড়ি কিনলেও সেই গাড়িগুলির কোনো রশিদ দেয়নি। ফলে তারা পরিবহন দপ্তর থেকে কোনো নম্বর পাননি৷ এদিকে প্রশাসন থেকে জানানো হয়েছে, তিন দিনের মধ্যে ভিকেলস নম্বর না করলে রাস্তায় টোটো গাড়ি চালাতে দেওয়া হবে না ৷ এরফলে বিপাকে পড়েছে বনগাঁ মতিগঞ্জ নিমতলা টোটো ইউনিয়নের শতাধিক চালক৷

বুধবার বিকেলে গাড়ির রশিদ ও ভিকেলস নম্বর করে দেওয়ার দাবিতে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখায় শতাধিক টোটো চালক । এদিন তারা ইউনিয়নের একাধিক কর্মকর্তাদের শংকর আঢ্য-র বাড়ির সামনে ধরে নিয়ে আসেন৷ এই নিয়ে উত্তেজনা তৈরি হলে বনগাঁ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷দেখুন ভিডিও

চালকেরা জানিয়েছেন, বনগাঁ মতিগঞ্জ নিমতলায় ইউনিয়নের মাথায় ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য সহ কয়েকজন তাঁরাই বেআইনি ভাবে বহু টোটো চালকদের কাছে গাড়ির রশিদ ও ভিকেলস নম্বর ছাড়াই শহরে টেটো চালানোর ব্যবস্থা করেছিল ৷ এখন প্রশাসন থেকে টোটোচালকদের কাছে তিন দিনের মধ্যে ভিকেলস নম্বর চাইতেই বিপদে পড়েছেন তাঁরা । গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বুধবার বিকালে টোটোচালকেরা বিক্ষোভ দেখিয়ে পুলিশের দ্বারস্থ হলেন । এখন দেখার পুলিশি কী ব্যবস্থা নেয় ।



