প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Footballer Death: হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু রেলওয়ে এফসিতে খেলা ফুটবলারের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন তরুণ ফুটবলার দেবজ্যোতি ঘোষ। শনিবার নদীয়ায় একটি স্থানীয় প্রতিযোগিতায় খেলতে গিয়ে মৃত্যু হল ২৫ বছরের এই ফুটবলারের।

ম্যাচ চলাকালীন বুকে বল লাগে দেবজ্যোতির। সঙ্গে সঙ্গে মাঠেই লুটিয়ে পড়েন। শুরু হয় বমি। তড়িঘড়ি মাঠের কাছাকাছি একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি দেখে তাঁকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় দেবজ্যোতির।

হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এবারের কলকাতা লিগে রেলওয়ে এফসির হয়ে খেলেন দেবজ্যোতি। ফাইনালে মহমেডানের কাছে হেরে রানার্স হয় রেলের দল। নজর কেড়েছিলেন কৃষ্ণনগরের এই তরুণ মিডফিল্ডার। চোখে পড়ে যান ইস্টবেঙ্গল কর্তাদের। আগামী মরশুমে কলকাতা লিগে লাল হলুদ জার্সি পড়ে খেলতে দেখা যেত দেবজ্যোতিকে। সেই সুযোগ আর দিলেন না। অধরাই রয়ে গেল স্বপ্ন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন