প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের

Fire:বৃদ্ধাশ্রমে আগুন ,ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার ২০ জন বৃদ্ধের ঝলসানো দেহ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃদ্ধাশ্রমে আগুন লেগে ঝলসে মৃত্যু হল ২০ জন বয়স্ক মানুষের ! শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাইবেরিয়ায়
জানা গেছে, ওই বেসরকারি বৃদ্ধাশ্রমে বেশ কয়েক জন বৃদ্ধ-বৃদ্ধা থাকতেন। গতকাল, আচমকাই ওই ভবনের তিনতলায় আগুন লেগে যায়। মনে করা হচ্ছে, ফায়ারপ্লেস থেকেই এই আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়, খবর দেওয়া হয় দমকলে।

কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঝলসে মারা যান ২০ জন। বাকিরা পারলেও, তাড়াহুড়ো করে বেরোতে পারেননি তাঁরা। আটকে পড়েন ভিতরেই। পরে পুড়ে ছাই হয়ে যাওয়া ওই বৃদ্ধাশ্রমের স্তূপ থেকে উদ্ধার হয় তাঁদের দেহ।

প্রশাসনিক সূত্রের খবর, ওই বৃদ্ধাশ্রমে অগ্নি নির্বাপক ব্যবস্থা-সহ অন্যান্য নিরাপত্তা পদ্ধতি কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি অনুমোদন ছাড়া চালানো এই সমস্ত ব্যক্তিগত উদ্যোগে সবসময় নজরদারি সম্ভব হয় না। সেই কারণেই বিপদের অবকাশ থেকে যেতে পারে অনেক সময়।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন