প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Falaknuma Express: চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তিনটি বগি!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেস। ইঞ্জিন থেকে শেষের দিকের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় চলন্ত অবস্থায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর থামে আলাদা হয়ে যাওয়া তিনটি বগি।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের বেলদা স্টেশন এলাকায়। জানা গিয়েছে, শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ ফলকনামা এক্সপ্রেস বেলদা স্টেশন ছেড়ে ওড়িশার দিকে যাওয়ার সময় দাঁতন গেটের মাঝে এই ঘটনা ঘটে।

পরিস্থিতি বুঝতে পারেন ট্রেনের চালক। মূল ইঞ্জিনের সাথে আবার সিবিসি জুড়ে দেওয়ার পর ট্রেনটি রওনা দেয়। রেল সূত্রে খবর, যান্ত্রিক সমস্যার কারণে সিবিসি আনলক হয়ে গিয়েছিল।

রেল সূত্রে খবর, যান্ত্রিক সমস্যার কারণে সিবিসি আনলক হয়ে গিয়েছিল। অর্থাৎ, এক বগির সঙ্গে অন্য বগি জুড়তে যে লোহার ক্যাপেল ব্যবহার করা হয়, তা খুলে গিয়েছিল বলেই জানিয়েছে রেল।

রেলের বক্তব্য, তিনটি বগি বিচ্ছিন্ন হতেই ইঞ্জিনের গতিতে পরিবর্তন হয়। তাতেই চালক ও গার্ড টের পান কিছু একটা ঘটেছে। সঙ্গে সঙ্গেই তাঁরা ট্রেন থেকে নেমে দেখেন, আলাদা হয়ে গিয়েছে তিনটি বগি। এর পর ট্রেনটিকে বেলদা স্টেশনে নিয়ে এসে মেরামত করা হয় ওই ক্যাপেল। ৪০ মিনিট পর সব বগি নিয়েই হিজলি স্টেশনের উদ্দেশে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস।

স্থানীয়রা বলেন, হঠাৎই দেখা যায় ইঙ্গিন-সহ গোটা ট্রেন এগিয়ে যাচ্ছে। আর পিছনে তিনটি বগি আলাদা হয়ে গিয়েছে। তারপর গার্ড ফোনে খবর পাঠান চালককে। এরপর ট্রেন থামিয়ে এগিয়ে যাওয়া অংশকে পিছনে এনে জোড়া হয় ওই তিনটি বগির সঙ্গে।


এই ঘটনার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন