fake documents case arrested oneবাগদায় জাল নথি-সহ গ্রেফতার গৃহশিক্ষক ,৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বনগাঁ আদালতের

0
275

একাধিক জাল নথি রাখার অভিযোগে এক জনকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম নিশিকান্ত সরকার (৫৬)। বাড়ি পাথুরিয়া এলাকায়, পেশায় তিনি গৃহশিক্ষক। বুধবার রাতে অভিযানে নেমে তাঁকে আটক করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে জাল জন্ম শংসাপত্র, পঞ্চায়েতের নকল নথি, বিভিন্ন স্কুলের ভুয়ো কাগজপত্র এবং একাধিক নকল রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, বিডিও অফিস ও বিভিন্ন স্কুলের জাল শিলমোহরও পাওয়া গেছে তাঁর কাছে।

বৃহস্পতিবার নিশিকান্তকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এত বিপুল পরিমাণ জাল নথি তিনি কেন নিজের কাছে রেখেছিলেন এবং এগুলি কোথা থেকে সংগ্রহ করেছেন।

দেশ জুড়ে যখন নানারকম ভুয়ো ভোটার, ভুয়ো নথি নিয়ে আলোড়ন শুরু হয়েছে, সেই সময় এরকম এক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়। ওই বিপুল পরিমাণ নথি দেখে কপালে ভাঁজ পড়েছে তদন্তকারীদের।

বাগদার এসডিপিও শান্তনু ঝাঁ বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওই গৃহশিক্ষকের বাড়িতে হানা দিই। সেখান থেকে একাধিক ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। নথিগুলি কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার হওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

Previous articleIchhamoti River : বনগাঁ পৌরসভার উদ্যেগে ইছামতি নদীর কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু: দেখুন ভিডিও
Next articleBangaon News ইছামতি নদীর জল বেড়ে ঘরবন্দি বনগাঁর একাধিক ওয়ার্ড ,দুর্গতদের  দুয়ারে বনগাঁর মনীষ ,চালু ত্রাণ শিবির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here