প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Electricity Theft হুকিং করে বিদ্যুৎ চুরি, জরিমানা করতে গেলে বিদ্যুৎ দফতরের কর্মীদের আটকে মারধর সন্দেশখালিতে

deshersamay

Share article:

দেশের সময়: হুকিং করে দেদার বিদ্যুৎ চুরি চলছিল। খবর পেয়ে অভিযানে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা। জরিমানা করতে গেলে বিদ্যুৎ দফতরের কর্মীদের আটকে রেখে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।

ভাঙচুর করা হয় বিদ্যুৎ দফতরের গাড়ি। শুক্রবার সকালে সন্দেশখালিতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিদ্যুৎ কর্মীদের আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুতের বিল বেশি আসছে। এই অভিযোগে তাঁরা বাসন্তী হাইওয়ে অবরোধ করেন। অবরোধ হটাতে গেলে ন্যাজাট থানার পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেঁধে যায়।

রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। গ্রামবাসীদের হামলায় দুই পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন