প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘একজনকে বিয়ে করব, আর একজনকে সারারাত নাচাব’, বনগাঁয় দুই নৃত্যশিল্পীকে হেনস্থার অভিযোগে অবশেষে গ্রেপ্তার টিটিই

deshersamay

Share article:

দেশের সময় :বনগাঁয় দুই নৃত্যশিল্পীকে হেনস্থার অভিযোগ উঠেছিল ট্রেনের টিকিট পরীক্ষকের (TTE) বিরুদ্ধে। সেই ঘটনায় কঠোর ব্যবস্থা নিল রেল। বুধবার রাতে সোনারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই টিটিইকে। বিএনএস-এর ১২৭ (২), ৭৪, ৭৬, ৭৯ ও ১৯৬ ধারায় মামলা রুজু হয়েছে। সবকটিই হলো মৌখিক হেনস্থার মামলার ধারা। সঙ্গে পকসো আইনের ১২ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

ঘটনাটি গত ১৮ জুলাইয়ের। নাচের ক্লাসে রানাঘাটে যাবেন বলে টিকিট কেটে গোবরডাঙা স্টেশন থেকে ট্রেনে ওঠেন এক তরুণী ও তাঁর সঙ্গে থাকা এক নাবালিকা। তাড়াহুড়োতে ভেন্ডারে উঠে পড়েন তাঁরা। অভিযোগ, ট্রেন বনগাঁ স্টেশনে পৌঁছতেই সেখানে দায়িত্বে থাকা টিটিই প্রশান্ত নাথ তাঁদের মানসিক হেনস্থা ও অশ্লীল ভাষায় আক্রমণ করেন। এমনকী তাঁদেরকে নানা ভাবে কটূক্তি করা হয়। ঘটনার দিনই অভিযোগ জানান থানায়ও। সেই ঘটনায় বনগাঁ জিআরপি থানা গ্রেপ্তার করল প্রশান্তকে।

প্রশান্ত নাথের বাড়ি বিড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সোনারপুর জিআরপি এলাকা থেকে প্রশান্ত নাথকে আটক করে বনগাঁ নিয়ে আসা হয়। ছিলেন রাতে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই টিমের নেতৃত্বে ছিলেন বনগাঁ জিআরপি থানার ওসি নয়ন মৈত্র। বৃহস্পতিবার সকালে তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করছে পুলিশ।

অভিযোগকারীদের দাবি, টিকিট পরীক্ষক তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখেন। ফোনে তাঁদের অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এমনকী নাচের ক্লাসে দেরি হওয়ায় প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা ফোন করে বিষয়টি জানতে চাইলে, তাঁকেও অশালীন ও আপত্তিকর ভাষায় অপমান করা হয় বলে অভিযোগ উঠেছে।

ওই দুই শিল্পীর অভিযোগ, আপত্তিকর ভাষায় ওই টিটিই তাঁদের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবি, ‘ওই টিটিই বলেন, একজনকে বিয়ে করব, আর একজনকে সারারাত নাচাব।’ এই অভিযোগ ঘিরেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে নৃত্যশিল্পী, অভিভাবক ও প্রশিক্ষকদের মধ্যে।

ঘটনার প্রতিবাদে অভিভাবক এবং নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের শাস্তির দাবিতে শতাধিক নৃত্যশিল্পী টিকিট পরীক্ষকের ছবি হাতে নিয়ে বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভও দেখান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বনগাঁ জিআরপি। এর আগে অভিযুক্ত টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছিল বলে খবর। বুধবার রাতে সোনারপুর জিআরপি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হলো। তদন্ত করছে পুলিশ।

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন