ED: সুজিত বসু ও রথীন ঘোষকে তৃতীয় নোটিস ইডির , এবার হাজিরা এড়ালে আইনি ব্যবস্থা!

0
103

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) অস্বস্তি বাড়ছে রাজ্যের বিদায়ী দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose)। ফের তাঁকে তলব করে তৃতীয় নোটিস পাঠাল ইডি (ED)। এবারও হাজিরা এড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে তদন্তকারীরা। গতকালই সুজিত বসু (Sujit Bose) ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে চিঠি পাঠিয়েছিলেন।

ইডি সূত্রে খবর, বিধাননগরের তৃণমূল প্রার্থীকে (TMC Candidate) জিজ্ঞাসাবাদের জন্য এর আগে দু’বার তলব করা হয়েছিল। কিন্তু প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি তিনি। ভোটের পর মে মাসে যাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে, জমি দখল সংক্রান্ত মামলায় গত বুধবার বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও (Rathin Ghosh) ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেদিন কেউই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি।

এরপর বৃহস্পতিবারই ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে চিঠি পাঠান সুজিত বসু। তাঁর অভিযোগ ছিল, প্রচারে ব্যস্ত থাকার কথা জানালেও বারবার তাঁকে নোটিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে।

এরপরই সুজিত বসুকে তৃতীয় নোটিস পাঠায় ইডি। আগামিকাল অর্থাৎ শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে, রথীন ঘোষকেও তলব করা হয়েছে।

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রাক্কালে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র সক্রিয়তা ঘিরে চর্চা তুঙ্গে।  জমি দখল সংক্রান্ত মামলায় রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন একের পর এক তৃণমূলের প্রার্থীদেরই তলব করা হচ্ছে। ভোটের আগে রাজ্যজুড়ে বেআইনি অর্থ উদ্ধারে ইডি সক্রিয় হয়েছে ঠিকই, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল নগদ উদ্ধারও হয়েছে। কিন্তু সেই অভিযানের পাশাপাশি নির্দিষ্টভাবে শাসকদলের প্রার্থীদেরই কেন ডাকা হচ্ছে, তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Previous articleED Raid: ভোটের আবহে ফের সক্রিয় ইডি , রেশন দুর্নীতি মামলায় ,কলকাতা, বনগাঁ, হাওড়া-সহ ১২ জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি
Next articleBJP Releases Manifesto: মহিলাদের ব্যাঙ্কে প্রতি মাসে ৩ হাজার টাকা, সংকল্প বিজেপির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here