Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সরকারি বাসে ভাড়া লাগবে না মহিলাদের, জুন থেকে অন্নপূর্ণার ভাণ্ডারও দেওয়া শুরু,খাদ্যদপ্তর অশোক কীর্তনিয়ার হাতে ,শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রী হলেন?

deshersamay

Share article:

জুন মাস থেকেই অন্নপূর্ণার ভাণ্ডার চালু হচ্ছে মহিলাদের জন্য। আগামী মাস থেকেই সরকারি বাসে উঠলে কোনও ভাড়া দিতে হবে না মহিলাদের। সরকারি বাসে টিকিট ফ্রি।

একই সঙ্গে জুন থেকেই চালু হবে স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পও। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর পর বৈঠক ছিল। সেখানেই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তিনি জানান, ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের হোক, কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। চালু থাকা কোনও সামাজিক কর্মসূচি এই সরকার বন্ধ করছে না।

রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন শুরু হলো সোমবার থেকে। এ দিন নবান্নে নব নির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে যা খবর, দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর। অগ্নিমিত্রা পল পেলেন নারী ও শিশু কল্যাণ, সঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তর। আদিবাসী বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু, খাদ্যদপ্তর অশোক কীর্তনিয়ার হাতে। নিশীথ প্রামাণিকের হাতে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুবকল্যাণ ও ক্রীড়াদপ্তর। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও এ দিন নবান্নের বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন, দপ্তর বণ্টন শুরু হয়েছে এ দিন থেকে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘আজকের বৈঠকে দপ্তর বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। পাঁচ জনকে দপ্তর দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ বৈঠকে স্পষ্ট বলা হয়েছে, তৃণমূল যে দুর্নীতিগুলি করেছে, সব বন্ধ করতে হবে। এক মাসের মধ্যে সব বিধায়কদের নিয়ে বসতে হবে।’

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। এ দিন তাঁদেরই দপ্তর বণ্টন করা হলো। বুধবারের মধ্যে বাকি মন্ত্রীদেরও নাম ঘোষণা হয়ে যেতে পারে বলেই খবর।

ভোটের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে জানিয়েছিল, এ বার বঙ্গে তারা সরকারে এলে অন্নপূর্ণার ভাণ্ডার, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প আনবে। অন্নপূর্ণার ভাণ্ডারে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। তবে এ ক্ষেত্রে আলাদা কোনও শর্ত থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্যের সকল মহিলাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, নাকি নির্দিষ্ট কিছু শর্ত মেনে এই টাকা মিলবে, তা এখনও স্পষ্ট নয়। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও সমস্ত রাজ্যবাসী এই সুবিধা পাবেন, নাকি এ ক্ষেত্রে পরিবারের আয় বা অন্যান্য কোনও শর্ত থাকবে তা-ও স্পষ্ট নয়।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন