Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

BJP Releases Manifesto: মহিলাদের ব্যাঙ্কে প্রতি মাসে ৩ হাজার টাকা, সংকল্প বিজেপির

deshersamay

Share article:

WB Assembly Election 2026 : আজ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন অমিত শাহ। ১০ হাজার বিশিষ্টের সঙ্গে  কথা বলে সংকল্পপত্র তৈরি করা হয়েছে। অমিত শাহ বলেন, “এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।” বাংলায় বিজেপি সরকার গঠন হলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। 

আজ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন অমিত শাহ। ১০ হাজার বিশিষ্টের সঙ্গে  কথা বলে সংকল্পপত্র তৈরি করা হয়েছে। অমিত শাহ বলেন, “এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।” বাংলায় বিজেপি সরকার গঠন হলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রচারে এদিন ফের রাজ্যে অমিত শাহ। বিজেপির সংকল্পপত্র প্রকাশের পাশাপাশি একাধিক কর্মসূচিও রয়েছে তাঁর। শাহ যাবেন ডেবরা এবং খড়্গপুরে। শনিবার পুরুলিয়া এবং বাঁকুড়ায় তাঁর সভা রয়েছে।

এদিন বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ, পাশাপাশি অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, তাপস রায়, শমীক ভট্টাচার্যরা।

বিজেপির ‘সংকল্পপত্র’প্রকাশ করে অমিত শাহ যা বললে এক নজরে :

বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশ করে অমিত শাহ বললেন, ‘ এই সংকল্পপত্র ভয়মুক্তি ঘটবে, যুবসমাজকে দিশা দেখাবে‘।

তৃণমূলের এই ১৫ বছরের শাসন বাংলার মানুষের জন্য কালরাত্রির মতো ছিল। আমাদের লক্ষ্য এই ভয়ের শাসন থেকে রাজ্যের মানুষকে মুক্তি দেওয়া। সেই উদ্দেশ্য নিয়েই এই সংকল্পপত্র তৈরি হয়েছে: অমিত শাহ

এই সংকল্পপত্রের মাধ্যমে রাজ্যের জন্য নতুন দিশা নির্ধারণ করা হবে। বাংলার হারানো গৌরব পুনরুদ্ধারই এই রূপরেখার অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ পরিকল্পনার বিষয়গুলিও এই সংকল্প পত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে: অমিত শাহ

অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। আমাদের ক্ষমতায় আনুন, বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। এক্ষেত্রে আমরা ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতিতে কাজ করব। রাজ্য এবং দেশের সুরক্ষা নিয়ে কোনও আপস নয়: অমিত শাহ

মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মহিলাদের অবস্থা এ রাজ্যে শোচনীয়। বিজেপি ক্ষমতায় আসলে প্রত্যেক মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়া হবে: অমিত শাহ

৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পও চালু করা হবে। পাশাপাশি ছয় মাসের মধ্যে ইউসিসি লাগু করা হবে: অমিত শাহ

অমিত শাহ এও জানান, যুব সমাজের জন্য স্বস্তি দিয়ে বেকার ভাতা প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। 

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন