প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

DurgaUtsav2024:৭৫ বছরে পা রেখে আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো অনুষ্ঠিত হল

deshersamay

Share article:
সঙ্গীতা চৌধুরী, দেশের সময়

কলকাতা: সম্প্রতি বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। ৭৫ বছরে পা রেখেছে আদি বালিগঞ্জের পুজো। প্লাটিনাম জুবলি উপলক্ষ্যে এবারে পুজোর জৌলুস অন্যবারকে ছাপিয়ে যাবে এমনটাই সকলের আশা। এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন টলিউড ও বলিউড অভিনেত্রী যুক্তা রক্ষিত,

প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার অমিত রায়চৌধুরী , ওসি প্রজ্জল মুখার্জী, এডিশনাল ওসি অতনু মজুমদার । বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধৃতি চ্যাটার্জী, নীতা ব্যানার্জী ও শম্পা রায়চৌধুরী মা দুর্গার মর্ত্যে আগমনের প্রারম্ভক্ষনে দেবীর উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করেন।

আবৃত্তি পরিবেশন করেন শ্রাবণী চ্যাটার্জী, মহুয়া ব্যানার্জী ও সোনালী চক্রবর্তী। সম্মানীয় অতিথিদের গোলাপ ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করেন পুজো কমিটির যুগ্ম সম্পাদক  মহেশ ভট্টাচার্য ও দীপঙ্কর মুখার্জী। সেদিন পুজো কমিটির সকল সদস্যরা ছাড়াও এলাকার বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির সাংস্কৃতিক সম্পাদক ,সাংবাদিক ফিরোজ হোসেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন