Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Durgapuja2024 বনগাঁর নাওভাঙা নদীর তীরে দেবদারুর জঙ্গলে ৪৫০ বছরের প্রাচীন শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঐতিহ্যপূর্ণ দুর্গা পুজো

deshersamay

Share article:

দেশের সময় : বনগাঁ মানেই ঐতিহ্য এবং সংস্কৃতি।

উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘরিয়ার খলিতপুর গ্রামে নাওভাঙা নদীর তীরে দেবদারুর জঙ্গলে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুর্গা পুজো প্রায় দেড়শো বছর অতিক্রম করেছে ৷ এই পুজো ঘিরে স্থানীয়বাসিন্দাদের উদ্দিপনা চোখে পড়ার মতো ৷ ষষ্ঠীর সকালে চলছে পূজা -অর্চনা । স্থানীয় বাসিন্দা অজ্ঞলী বিশ্বাস বলেন বাংলাদেশের থেকে ছোট বেলায় বাবার হাত ধরে চলে এসেছিলাম ভারতের এই খলিতপুর গ্রামে । এবছর ৬০ বছর পূর্ণ হলো আমার বয়স প্রায় ৫০ বছর ধরে এই পুজো দেখে আসছি ।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণ রজক পুলিশকর্মী বলেন , প্রায় ১৫০ বছর ধরে এই মন্দিরেই দুর্গা মায়ের পুজিত হন । পুজোর ৫ দিন স্থানীয় খলিতপুর মানুষেরা একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠেন ।

স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ বিশ্বাস জানান , প্রয়াত কালীপদ বিশ্বাসের পরিবার শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের জন্য জমি দান করেন । সেখানেই পুজিত হন মা দুর্গা ।

দুর্গা পুজোর পরই শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় জোর কদমে ।

সনাতন ধর্মমতে কালী বা কালিকা হলেন শক্তির দেবী। মা কালী অশুভ শক্তির বিনাশ সাধন করেন। সনাতন ধর্মাবলম্বীরা ভয়ংকরের পুজো করেন। কালীকে এই সংহারী রূপের পরেও আমরা মাতা সম্বোধন করে পুজো- পাঠ করি। কারণ সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী তিনি সন্তানের মঙ্গল চান, তিনি মঙ্গলময়ী ও কল্যাণী। হিন্দু শাস্ত্রে বলা আছে যে, তন্ত্র মতে যে সব দেব- দেবীর পুজো করা হয়, তাঁদের মধ্যে কালী পুজো অন্যতম।

শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালী মন্দিরের ১৫০ বছরের ইতিহাস জানুতে দেখুন ভিডিও

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন