প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Durgapuja 2024 ‘আরশিনগর’- এর টানে মানুষের ঢল নেমেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয় : দেখুন ভিডিও

deshersamay

Share article:
সঙ্গীতা চৌধুরী , দেশের সময়

কলকাতা : দেখতে দেখতে পুজোর শুরু। পুজোর মুখেই বাংলার এক নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল অগনিত বিভিন্ন স্তরের মানুষ। দুর্গোৎসব পালন নিয়ে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। তবে বাঙালি তাদের প্রানের উৎসব থেকে সরে যাবে এটাও সবাই মানতে পারেন নি। সেটারই প্রমাণ পাওয়া গেল চতুর্থীর দিন ‘বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন’- এর জনজোয়ার দেখে। এতদিনের বিষন্ন আবহে যেন প্রানের স্পন্দন এসেছে। তবে পূণ্যার্থীদের কথায় , অভয়ার বিচারের দাবিতে পুজো মিটে গেলেই পুনরায় সরব হবেন তারা। 

দেখুন ভিডিও

‘বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন’ – এর সাধারণ সম্পাদক  ডা: সপ্তর্ষি বাসু জানান, ‘ এবার আমাদের ৭৪ তম বর্ষ। এবারের নিবেদন ‘আরশিনগর’। দ্য হলস অব মিরর। আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাদের বাহ্যিক রূপ বা আড়ম্বর দেখতে পাই। কিন্তু ভেতরটা দেখতে পাই না। সেটাই আমাদের থিমে উঠে এসেছে। রড- আয়রন ও কাচের মাধ্যমে এই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি।

আমাদের প্রতিমা শিল্পী সনাতন পাল। প্যান্ডেল করেছেন বিমল সামন্ত’। কমিটির সাধারণ সম্পাদক একজন চিকিৎসক হিসেবে বলেন, ‘ পুজোটা আমাদের করতেই হবে। তবে প্রতিবাদ কে কিভাবে জানাবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। আমিই অন্যবার পুজোতে ধুতি – পাঞ্জাবি পড়ি কিন্তু এবার সেটা মন থেকে ইচ্ছে হয় নি। এটাই আমার প্রতিবাদ। জুনিয়রা প্রতিবাদ করছে সিনিয়র হিসেবে ওদের পাশে আছি। আমরা চাই তিলোত্তমা যেন সঠিক বিচার পায়।’

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন