প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের •বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও সক্রিয় পুলিশ প্রশাসন : দেখুন ভিডিও

DurgaPuja 2022 : অলবর্গে পুজোর পরশ ছড়াচ্ছে দুই বাঙালি দেবদীপ্তা – অভিষেক

deshersamay

Share article:

দেবদীপ্তা বসাক ও অভিষেক দাস অলবর্গ : দেবী দুর্গার এবার গজ-এ আগমন হলেও, সুদূর কলকাতা থেকে ৭ সমুদ্র ১৩  নদী  পার করে দূর্গা ঠাকুর জাহাজে করে এসে পৌঁছালেন দিনেমারদের অলবর্গ শহরে।অলবর্গ বাঙালি সমিতির দূর্গাপুজো এবার চতুর্থ বছরে এসে পড়লো। এবছর ই প্রথমবার কলকাতা থেকে বড় প্রতিমা একেবারে পুজোর দিন এই অলবর্গ আনা হল। 

৩০ সেপ্টেম্বর থেকে ২- অক্টোবর ২০২২ সপ্তাহান্তে, এখানকার জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছে।  ষষ্ঠী থেকে দশমীর পাঁচ দিনের পুজো এই তিন দিনে অনুষ্ঠিত হয়। 

বড়দের কাছে কলকাতার আর বাংলার আবেগ,অনুভূতি ও পরম্পরাকে বয়ে নিয়ে চলার আনন্দ আর ছোটদের কাছে বিদেশের মাটিতে সেগুলো উপলব্ধি করার সুযোগ করে দেওয়াই হলো এই পুজোর মূল উপলক্ষ। দেবীর আরাধনা, বাঙালি খাওয়াদাওয়া, বাংলা গান, ঢাকের বাদ্যি ও অনুষ্ঠানে মেতে ওঠে সকলে। দেশের বাইরে আসা বাঙালিদের একত্রিত করে, দূরে থেকেও পুজোর আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয় অলবর্গের এই ছোট্ট দুর্গাপুজো।

অলবর্গ থেকে পুজোর তথ্য ও ছবি দেশের সময়-এর দপ্তরে পাঠিয়েছেন দেবদীপ্তা বসাক ও অভিষেক দাস ৷

Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন