প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Durga Puja 2024 ষষ্ঠীর সন্ধ্যায় আলোর মালায় সেজেছে ইছামতীর শহর বনগাঁ দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ : আলোর মালায় সেজেছে ইছামতীর শহর
খাতায়-কলমে আজ ষষ্ঠী৷ সপ্তমী আসতে আর মাত্র কয়েক ঘণ্টা৷ কিন্তূ আর বেশি সময় অপেক্ষা করতে রাজি নন কেউই৷ দেখুন ভিডিও

অভিযান সংঘ , গান্ধী পল্লী , প্রতাপগড় , আয়রনগেট স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে জ্ঞানবিকাশিনী সংঘেও ফাঁকায় ফাঁকায় দেবী দর্শনের পরিকল্পনা যেন মুখ থুবড়ে পড়েছে ষষ্ঠীর সন্ধ্যায় থেকেই ৷ ‘আসলে বনগাঁর পুজোর আসল থিম এটাই৷ জনজোয়ার৷ মানুষের ঢল না নামলে পূর্ণতা পায় না বনগাঁর দুর্গাপুজো,’ বনগাঁর বাটা মোড় এলাকায় বসাক পাড়ার সামনে ভিড় ঠেলে এগোতে এগোতে এমন কথাই বললেন এক পুণ্যার্থী৷

চতুর্থীর সন্ধ্যা নামতেই আলো জ্বলে উঠলো যশোররোড সহ চাকদহ -বাগদা রোড সর্বত্রই । মাইক বাজল৷ নেতা-অভিনেতারা হাসি হাসি মুখে মণ্ডপে মণ্ডপে ফিতে কেটে বেড়ালেন৷ পুজো ‘স্টার্ট’৷

বনগাঁ শহর জুড়ে আলোর রোশনাই,এ যেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। দুর্গা পুজো উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গোটা বনগাঁ শহর ৷

নজর কাড়া পুজো মন্ডপের প্রবেশদ্বার ও আলোর তোরণ। এত আলোর রোশনাইয়ে ধাঁধিয়ে যাচ্ছে চোখ।

কথায় বলে প্রদীপের নীচে অন্ধকা থাকে । তেমন ই আরজিকরের তরুণী চিকিৎসক খুনের যন্ত্রণা রয়ে গিয়েছে বুকের মাঝে। রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বন্যায় ভাসার ব্যথাও। সেসব বুকের মাঝে লুকিয়ে রেখেই ঘরের মেয়ে উমার আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন