Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Durga Puja 2024 : কলকাতায়  সারমেয়দের উপস্থিতিতে হল দুর্গা পূজোর খুঁটি পুজো

deshersamay

Share article:
সৃজিতা শীল কলকাতা

গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব সমাপ্ত হতেই শুরু হলো দুর্গাপূজার প্রস্তুতি। শহরের সমস্ত পুজো উদ্যোক্তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে ২০২৪ সালের দুর্গাপুজোর ।

শুক্রবার হয়ে গেল সুব্রত মুখার্জির একডালিয়া এভারগ্রীন ক্লাবের খুঁটি পুজো। রবিবার দক্ষিণ কলকাতার ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হল। মহিলা পরিচালিত এই পুজো পা দিল ৫৮ বছরে।

সারমেয়দের উপস্থিতিতে হল খুঁটিপুজো। ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এক সদস্যদের কথায়, ‘সারমেয়রাও আমাদের জীবনের একটি অংশ। তাই তাদেরকে দিয়েই পুজোর শুভারম্ভ করানো’।

২০২৪ সালে ৭১ পল্লীর ভাবনা ‘অন্দরে অন্দরে’।

অন্যদিকে বেহালা ক্লাব দুর্গোৎসব কমিটি পা দিল ৮০ বছরে। রবিবার খুঁটি পুজো সেরে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করে দিল তারাও।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন