প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Durga Puja 2024আবহাওয়ার রোষের মুখে প্রতিমা শিল্পীরা , প্লাস্টিকে ঢেকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক দেশের সময়   একদিকে যখন প্রতিমা গড়ছেন অন্যদিকে তখন বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে একের পর এক প্রতিমা । তার উপরে মাঝে মধ্যেই লোডশেডিং হওয়ায় মোমবাতি জ্বালিয়ে ফের প্রতিমা তৈরির চেষ্টা করছেন কারিগরেরা I এমনই দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার বনগাঁর শিমুলতলার পটুয়া পাড়ায় ।

প্রতিমা শিল্পীদের প্রশ্ন এখন একটাই, পুজোটাও কি মাটি হবে বৃষ্টিতে? দেখুন ভিডিও


শুক্রবারই দুর্গাপুজোর আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ৯ তারিখ পর্যন্ত প্রতিটি জেলাতেই বৃষ্টি হতে পারে। ১০ থেকে ১৩ তারিখ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

বর্ষার মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। সেই কারণে দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে কখনও কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
এদিকে আর মাত্র দু দিন পরেই মহালয়া তাই হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস মাথায় রেখে প্রতিমা শিল্পীরাও সতর্ক রয়েছেন প্রতিমাকে প্লাসটিকে ঢেকে দিন রাত কাজ করছেন মহালয়ার আগেই মন্ডপে মন্ডপে প্রতিমা পোঁছে দেওয়ার জন্য ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন