Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু ফের বিপর্যয় পুরীর রথযাত্রায় , পদপিষ্ট কমপক্ষে ২০০ পুণ্যার্থী, মৃত ১,ভিড়ের চাপে অসুস্থ একাধিক

Durga Puja 2023: নলিন সরকার স্ট্রিট সর্বজনীনে এবার মাতৃবন্দনার থিম জানেন? দেখুন ভিডিও

deshersamay

Share article:
সৃজিতা শীল, কলকাতা :

“ও.. আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।….”

উত্তর কলকাতার সেরা পুজো গুলো মধ্যে অন্যতম হল হাতিবাগান -এর নলিন সরকার স্ট্রিটের পুজো । এই পুজো তার অভিনব্যত্বের জন্য বিখ্যাত । এই বছরও তার ব্যতিক্রম নয়। ৯১ তম বছরে পড়লো এই পুজো। সৃষ্টিশিলতা আর শিল্পকর্মের দিক থেকে নলিন সরকার স্ট্রিটের সর্বজনীন বিগত বছরগুলোতে শ্রেষ্ঠ পুজোর শিরোপা পেয়ে ৬ বার এশিয়ান পেইন্টস এর পুরষ্কারে ভূষিত হয়েছে।

রবিবার নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মহা সমারোহে ৷খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতিন ঘোষ ৷

নলিন সরকার স্ট্রিট সর্বজনীন এর সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে এবারের থিম সম্পর্কে কি জানালেন দেখুন ভিডিও :

২০২৩-এর দুর্গাপুজোর আর মাএ দু’মাস বাকি, এখন চলছে প্রস্তুতির তোড়জোড়। আর ৬০ দিন পরেই পুজোর বাদ্যি বেজে উঠবে।

শান্তনু ভট্টাচার্যের ভাবনায় এ বছর নলিন সরকার স্ট্রিটের থিম হচ্ছে সম্ভাবনা। শিল্পী সুব্রত ব্যানার্জী সাজিয়ে তুলবেন প্রতিমাকে। আর আবহে থাকছেন শিল্পী দীপময় দাস।

পুজোর সময় কলকাতায় থাকলে একদিন অন্তত এই পুজো ঘুরে আসবেন। দেখে আসবেন আমাদের সব থেকে চেনা শব্দ এখানে কীভাবে ফুটে উঠেছে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন