দুপুরের পরই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ দুর্ভোগ, আবহাওয়ার লেটেস্ট আপডেটে আর কী কী?
deshersamay

সপ্তাহান্তে একদিকে তীব্র গরম, অন্যদিকে ভ্যাপসা আবহাওয়া- দক্ষিণবঙ্গের মানুষের অস্বস্তি যেন কিছুতেই কাটছে না । শনিবার সকাল থেকেই রোদের তেজ ও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার দুপুরের পর থেকেই বদলাতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবি। কলকাতা-সহ একাধিক জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

শক্তি হারিয়েছে নিম্নচাপ। লাফিয়ে লাফিয়ে বঙ্গে বাড়ছে তাপমাত্রা। বর্ষাকালেও ভ্যাপসা গরমে প্রবল অস্বস্তিতে রাজ্যবাসী। এর মধ্যেই শনিবার আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। পাশাপাশি, একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যে কারণেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার হাওড়া ও হুগলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা।
তবে আলিপুর জানিয়েছে, বিক্ষিপ্তভাবে রাজ্যে বৃষ্টি হলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হবে, বিশেষ করে দিনের বেলায়।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিরারও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে।

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
অর্থাৎ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে যেখানে তীব্র গরমের পর বৃষ্টির হাত ধরে সাময়িক স্বস্তির সম্ভাবনা, সেখানে উত্তরবঙ্গে বর্ষণের দাপটই বজায় থাকবে।
