প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Drone: ভারত–বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে কালিয়ানী গ্রামে চাষের জমিতে ড্রোন উদ্ধার

deshersamay

Share article:

দেশের সময় , পেট্রাপোল: ফাঁকা জমিতে পড়েছিল পাখার ব্লেড লাগানো একটি যন্ত্র।

কাছে গিয়ে বাসিন্দারা দেখেন সেটি একটি ড্রোন। খবর যায় পুলিশে। তাঁরা এসে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেটি একটি বিদেশি ড্রোন বলেই তাদের সন্দেহ। সীমান্ত লাগোয়া পেট্রাপোলের কালিয়ানি গ্রামে শনিবার সকালের এই ঘটনা নিয়ে চিন্তার ভাঁজ পুলিশ ও প্রশাসনের কপালে। 

স্থানীয় বাসিন্দা পঙ্কজ সরকার বলেন ,, এদিন সকাল ৬ টা নাগাদ কালিয়ানিতে তার জমিতে ড্রোনটি পড়েছিল। ফাঁকা জমিতে এরকম একটি ড্রোন দেখে স্বাভাবিকভাবেই কৌতুহলী এলাকার মানুষ ভিড় জমান। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। আসে পুলিশ।

পুলিশে সূত্র জানাগিয়েছে, প্রায় এক কেজির কাছাকাছি জিনিস বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে ড্রোনটির। যেহেতু ঘটনাস্থল থেকে আন্তর্জাতিক ভারত–বাংলাদেশ সীমানা খুব একটা দূরে নয়, তাই স্বাভাবিকভাবেই পুলিশ চিন্তিত। ওই সূত্রটি জানিয়েছে, আপাতত ড্রোনটি বিদেশি মনে হলেও আরও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষত সেটি সীমান্তের ওপার থেকে এসেছে না এখানকার কোনও বাসিন্দা ছেড়েছিলেন সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন