প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Doctor’s Protest: হাতে প্রতীকী শিরদাঁড়া-গোলাপ,সিপির পদত্যাগের দাবিতে পথে চিকিৎসকরা

deshersamay

Share article:

দেশের সময়, কলকাতা : আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। মেরুদণ্ড হাতে নিয়ে রাজপথে চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের রুখতে দেড়মানুষ উঁচু লৌহ প্রাচীর। পুলিশে ছয়লাপ বউবাজার চত্বর। প্রবেশ রুখতে লালবাজারের কাছে ৯ ফুট উচ্চতার লোহার গার্ডরেল তৈরি করা হয়েছে।

মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা,  ১৪ অগস্ট মাঝরাতে আরজি কর হাসপাতালে হামলার মতো ঘটনার  প্রতিবাদে শিরদাঁড়ায় ফুলের মালা পরিয়ে প্রতীকী প্রতিবাদ ডাক্তারদের। সিসি ক্যামেরায় নজরদারি চালাচ্ছে পুলিশ। বজ্রআঁটুনি নিরাপত্তা। 

লালবাজারের আগেই আটকে দেওয়া হয়েছে মিছিল। বন্ধ রাস্তা। তাই সেখানেই পুলিশ কমিশনারের কুশপুতুল পোড়ালেন আন্দোলনকারী চিকিৎসকেরা।

আন্দোলনকারীদের বক্তব্য, “শুরু থেকেই আমরা পুলিশের নিষ্ক্রিয়তা দেখেছি। ঘটনাক্রম দেখলেও বোঝা যাবে, পুলিশি কার্যকলাপে বহু গরমিল রয়েছে। রাজ্যই সুপ্রিম কোর্টে সেই ঘটনাক্রম দিয়েছে।

১৪ তারিখ রাতেও আরজি করে যে ভাঙচুর হয়েছে, সেখানেও পুলিশি নিষ্ক্রিয়তা ছিল। তিলোত্তমার পরিবারের প্রতিও পুলিশের ব্য়বহার ঠিক ছিল না।” প্রতিবাদে গোলাপ কেন? আন্দোলনকারীদের দাবি, ভুল ভাঙানোর জন্য। তাঁরা বলছেন, কর্তৃপক্ষ আন্দোলনকারী চিকিৎসকদের দুষ্কৃতী বা বহিরাগত ভাবছে। তাদের এই ভুল ভাঙাতেই হাতে গোলাপ।

অন্যদিকে আজ বিজেপির জেলাশাসক দফতর ঘেরাও কর্মসূচি চলছে। জেলায় জেলায় এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। রায়গঞ্জের কর্ণজোড়া, কোচবিহার, বীরভূম থেকে অশান্তির খবর এসেছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন