প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দখল হওয়া লজ ফেরাল বনগাঁ পুরসভা ,খুশি ক্লাব সদস্যরা: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় , বনগাঁ : দীর্ঘ কয়েক বছর ধরেই বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাবের জমিতে নির্মিত পুরসভার লজটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করে রাখার অভিযোগ ছিল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। পুরসভার খরচে তৈরি হলেও ওই লজ থেকে উপার্জনের কোনও টাকাই পেত না পুরসভা। পালাবদল হতেই বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সবুজ সঙ্কেত পেয়ে শুক্রবার বেহাত হওয়া ওই লজ পুনরুদ্ধার করল বনগাঁ পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইছামতী নদীর ধারের শহরের ঐতিহ্যবাহী ক্লাব আয়রন গেটের জমিতে কর্তৃপক্ষের সঙ্গে ৩০ বছরের চুক্তি করে ২০১৮ সালে প্রায় ৫ কোটি টাকা খরচ করে বনগাঁ পুরসভা একটি লজ তৈরি করে। ইছামতীর ধারের ওই সুদৃশ্য লজে থাকার বেশ চাহিদাও ছিল। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত লজ পুরসভার নিয়ন্ত্রণে ছিল ক্লাব সদস্যদের সঙ্গে চুক্তি অনুযায়ী। কিন্তু ২০২১ সাল থেকে ওই লজ বকলমে দখল করার অভিযোগ ওঠে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্করের বিরুদ্ধে।দেখুন ভিডিও

এই প্রসঙ্গে চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ‘খাদ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই আমি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি। তাঁদের সহযোগিতায় বেহাত হওয়া লজটি পুরসভা পুনরুদ্ধার করেছে। লজ আরও সাজিয়ে তোলা হবে। ওই লজ থেকে এক বছরে যা উপার্জন হবে, তার ২০ শতাংশ ক্লাবকে দেওয়া হবে। কারণ ওই জমিটা ক্লাবের।’
এবিষয়ে ক্লাব সদস্যরা কি বলছেন শুনুন

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন