Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

DEV দিল্লিতে দেবকে তলব করল ইডি, ২১ তারিখ হাজিরার নির্দেশ

deshersamay

Share article:

দেশের সময় , ওয়েবডেস্ক :  সাংসদ অভিনেতা দেবকে তলব করল ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তলব করা হল তাঁকে। ২১ ফেব্রুয়ারি দিল্লিতে দেখা করতে বলা হয়েছে দেবকে। সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে তাঁকে।

আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদকে সমন পাঠিয়েছে তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, ইডির তলবে হাজিরা দেবেন দেব। ঘনিষ্ঠ মহলে তারকা, রাজনীতিক এও জানিয়েছেন, “যতবার ডাকবে, ততবার যাব!”।

উল্লেখ্য, ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল। কলকাতায় সিবিআই দপ্তরে এবং দিল্লিতে ইডি দপ্তরেও হাজিরা দিয়েছিলেন দেব। এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হল।
বাংলার শাসক দল ছাড়াও, একগুচ্ছ বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের সমালোচনা করেছে। তাদের দাবি, কেন্দ্র সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে ব্যবহার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন