প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

Delhi :চুল কেটে ধর্ষিতার মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে রাস্তায় হাঁটানো হল , উল্লাস প্রকাশ করল জনতা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ খোদ রাজধানী দিল্লির (Delhi) বুকে প্রকাশ্যে ধর্ষিতাকে (Rape Victim) হেনস্থা করল জনতা।

এক গণধর্ষিতাকে অপহরণ করে, তাঁর চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল এক দল মহিলার বিরুদ্ধে। শুধু হাঁটানোই নয়, এই ঘটনায় উল্লাস প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁদের! খোদ রাজধানী দিল্লির বুকে এমন ঘটনায় শিউরে উঠছেন অনেকেই।

ঘটনাটি দিল্লির কস্তুরবা নগরের। অভিযোগ, বছর কুড়ির তরুণী গণধর্ষণিতা হন বেআইনি মদের কয়েক জন কারবারির কাছে। সেই তরুণীকেই এ বার এক তরুণের মৃত্যুর জন্য দায়ী করে তাঁর উপর হামলা চালালেন মহিলারা। তাঁর মাথা মুড়িয়ে, গলায় জুতোর পরিয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল ওই মহিলাদের বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।

ওই মহিলার মাথার চুল কেটে দেয় দুষ্কৃতীরা। তাঁর মুখে মাখিয়ে দেওয়া হয় কালি। তারপরে দিল্লির শাহদারা (Shahdara) অঞ্চলে তাঁকে প্রকাশ্যে হাঁটানো হয়। ধর্ষিতার হেনস্থা দেখে উল্লাস প্রকাশ করে একদল লোক।

পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, “ঘটনাটি দুঃখজনক। ব্যক্তিগত শত্রুতার জেরে শাহদারা জেলায় এক মহিলাকে যৌন হেনস্থা করা হয়। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে। ধর্ষিতাকে কাউন্সেলিং করানো হচ্ছে।” দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ধর্ষিতার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, “বেআইনি মদের কারবারিরা ২০ বছরের এক তরুণীকে ধর্ষণ করেছে। তাঁর বাড়ি কস্তুরবা নগরে।

https://twitter.com/SwatiJaiHind/status/1486559307487272962?t=kOpQccWcRVUiI4BWn2MMuQ&s=19

ধর্ষকরা তাঁর মাথার চুল কেটে দেয়। তাঁকে জুতোর মালা পরায়। তাঁর মুখে কালি মাখিয়ে পুরো এলাকায় ঘোরায়।”
স্বাতী মালিওয়াল জানান, তিনি দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছেন। প্রত্যেক অপরাধীকে গ্রেফতার করা হবে। ধর্ষিতার পরিবারের নিরাপত্তারও ব্যবস্থা করা হবে।

একটি সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবক ওই তরুণীকে প্রেম নিবেদন করেছিল। তরুণী তাতে সাড়া দেননি। পরে ছেলেটি আত্মহত্যা করে। অভিযোগ, ছেলেটির পরিবারের লোকজনই তরুণীর হেনস্থার জন্য দায়ী।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন