প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Dana Effect in West Bengal ‘দানা’র প্রভাবে বৃষ্টি, চাষের জমিতে জল থৈ থৈ, মাথায় হাত কৃষকদের! আবার বাড়তে পারে সবজির দাম : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক দেশের সময়

শিস সবে পাকতে শুরু করেছিল। জমি থেকে ধান তুলতে এখনও সপ্তাহ দুয়েক বাকি। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় ‘দানা’ এসে পাকা ধানে মই দিয়ে গেল । দানা যেতেই ভারী বৃষ্টিতে ডুবেছে বিঘার পরে বিঘা ধানের জমি । নষ্ট হবে পাকাধান চিন্তার ভাঁজ পড়েছে  চাষিদের কপালে। চিন্তা বাড়ছে আনাজ চাষিদেরও। হাঁটু জলে ডুবে আছে শীতের সবজি থেকে শুরু করে আদা ও আলু ।

দুর্গাপুজোর আগে প্রবল বৃষ্টিতে আনাজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। উৎসবের মরসুমে বাজার যথেষ্ট চড়া। সকলে অপেক্ষায় ছিলেন একটু ঠান্ডা পড়লে এবং শীতের আনাজ উঠলে বাজারে কিছুটা স্থিতাবস্থা আসবে। এবার দানার দাপটে বৃষ্টিতে ফের আনাজের সর্বনাশ হওয়ায় আনাজের দাম কোথায় পৌছবে, এখন তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বার বর্ষার গোড়ায় ভাল বৃষ্টি মেলেনি। পরে সেই ঘাটতি পূরণ হয়েছে। তাই ধানের ফলন ভাল হয়েছে। কিন্তু ফসল ঘরে তোলার মুখেই পাকা ধানে মই পড়ায় শঙ্কায় পড়েছেন চাষিরা! দেখুন ভিডিও

ধান এবং আলুর পাশাপাশি ছয়ঘড়িয়া, পীরোজপুর , কালিয়ানী, নতুনগ্রাম , মাধবপুরের মতো বিস্তীর্ণ এলাকা জুড়ে শীতের সবজি ভাল হয়। জমি থেকে জল সরতেই দুর্গাপুজোর মুখে শীতের ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলো, পালং শাক চাষ করেছিলেন চাষিরা। বনগাঁর ইছামতী নদী এলাকার প্রবীণ চাষিরা জানাচ্ছেন , ‘‘ দানা জেরে যা বৃষ্টি হয়েছে, তাতে সমস্যা খুবই বেড়েছে এর পরেও যদি আরও বৃষ্টি হয় তাহলে আর কোন সবজি – আনাজ বাঁচানো যাবে না সবটাই জলে যাবে । লাগামছাড়া বৃষ্টি হলে আনাজের পাশাপাশি ধানেরও ব্যাপক ক্ষতি হবে। আলু চাষ পিছিয়ে যাবে অনেকটাই। আনাজের দাম ফের বাড়বে।’’

চাষিদের অনেকেই বলছেন, জেলা কৃষি দফতর সতর্ক করলেও পরিস্থিতি কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই অনুকূল নয়। এখনই আনাজের দামে ছেঁকা লাগছে সাধারণ মানুষের। বেগুন, টোম্যাটো, শসা, পটল, ঢ্যাঁড়শের দামে সেঞ্চুরি হয়ে গিয়েছে। সিমের কেজি আড়াইশো টাকা। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দাম কোথায় পৌঁছবে, চিন্তা সব মহলেই।

কৃষকদের দাবি, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে পড়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ধান। কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে উঠবেন সেটা ভেবেই আকুল তাঁরা।ধান চাষ বড়সড় ক্ষতির মুখোমুখি হতে চলেছে বলেই আশঙ্কা কৃষকদের। সেইসঙ্গে এই আকাল অথচ একটানা বৃষ্টিতে শীতের শাকসবজি ফলনও মার খাবে বলে আশঙ্কা কৃষকদের। যার ফলে চড়া হতে পারে বাজার।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন