Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Daily Horoscope : আপনার আজকের দিনটি কেমন কাটবে জানুন রাশিফল

deshersamay

Share article:

মেষ – দিনটি স্বাভাবিক কাটবে। টিম ওয়ার্কের মাধ্যমে কোনও কাজে সফলতা আসতে পারে। দীর্ঘদিন ধরে চলে আসা সম্পত্তি বিবাদেরও অবসান হতে পারে। 


বৃষ – দিনটিতে ভাল ফলের সম্ভাবনা। কাজে সফলতা আসবে। নিজের আর্থিক পরিস্থিতর কথা মাথায় রেখে ব্যয় করুন। 


মিথুন – দিনটি বেশকিছু ঝামেলার মধ্যে দিয়ে কাটতে পারে। গৃহে এবং কর্মস্থলে ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। নতুন কোনও কাজ আপাতত শুরু না করাই ভাল। 


কর্কট – কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ। নয়া সম্পর্ক থেকে লাভ পেতে পারেন। 


সিংহ – কর্মস্থলে কঠোর পরিশ্রম করুন, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হলে পদোন্নতি হতে পারে। শ্বশুড়বাড়ির কাউকে আজ ঋণ দিতে হতে পারে। 


কন্যা – দিনটি মিশ্র কাটবে। ব্যবসায় আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। মাঙ্গলিক কাজ নিয়ে পরিবারে আলোচনার সম্ভাবনা। 


তুলা – দিনটি নিশ্চিতভাবে ফলদায়ী। পরিবারে যদি কেউ খারাপ কথা বলেন তবে তা মনে নেবেন না। শ্বশুড়বাড়ি দিক থেকে ধনযোগ। 


বৃশ্চিক – দিনটি মিশ্রভাবে কাটবে। আর্থিক লেনদেন একেবারেই করবেন না। ব্যবসায় নয়া আইডিয়া নিয়ে ভাবুন। 


ধনু – গোটা দিনটি আনন্দপূর্ণ কাটবে। কাজের জন্য প্রশংসিত হবেন। অনাবশ্যক খরচের থেকে সাবধান।

মকর – দিনটি মোটামুটি কাটবে। কোনও আইনি কাগজে স্বাক্ষর করার থাকলে, ভেবেচিন্তে করুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। 

কুম্ভ – কাজে বাধা দূর হবে, সফলতা মিলবে। সকাল থেকেই শুভ সংবাদ পাবেন, ফলে দিনটি আনন্দে কাটবে। 


মীন – কর্মক্ষেত্রে ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। নতুন কোনও চুক্তি চূড়ান্ত করার থাকলে আপাতত স্থগিত রাখাই ভাল। 

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন